বিজয়ী হলেন যারা ১১৮তম প্রাইজবন্ড ড্র’তে। Who Won in the 118th Prize Bond Draw
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ১১৮তম প্রাইজবন্ড ড্র-তে ৫১ জন বিভিন্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। তাদের মধ্যে ৪জন একই সাথে প্রথম পুরস্কার জিতেছেন, যা সত্যিই আনন্দের। বিজয়ীরা হলেন:
১। ইয়াসমিন হোসেন: ৫১ বছর বয়সী ইয়াসমিন একজন গৃহিণী। তার দেশের বাড়ি মানিকগঞ্জ। তার প্রাইজবন্ডের নম্বর হলো কঘ ০৬০৩৯০৮। এর আগেও তিনি ১১৪তম ড্রতে দ্বিতীয় পুরস্কার জিতেছিলেন।
২। হোসেন মোহাম্মদ ফয়সাল: ৩০ বছর বয়সী ফয়সাল জন্ম চট্টগ্রাম জেলায়, বসবাস করেন ঢাকায় এবং পেশায় একজন চাকরিজীবী। ভ্রমণ করা তার শখ। তার প্রাইজবন্ডের নম্বর কন ০৬০৩৯০৮;
৩। মোঃ হাসিবুল আলম খান: ২৩ বছর বয়সী হাসিবুলও চট্টগ্রামের বাসিন্দা এবং তিনি রাংগুনিয়া কলেজের ৩য় বর্ষের ছাত্র। ক্রিকেট খেলা তার প্রিয় শখ। তার প্রাইজবন্ডের নম্বর ছিল কড ০৬০৩৯০৮;
৪। মোঃ হাফিজুর রহমান: ৩১ বছর বয়সী হাফিজুর বরিশালের বাসিন্দা এবং একজন ব্যবসায়ী। তার প্রাইজবন্ডের নম্বর ছিল কঙ ০৬০৩৯০৮;
এই চারজনই প্রথম পুরস্কার জিতেছেন। তাদের এই অসাধারণ সাফল্যে আমরা আনন্দিত।
এছাড়াও, দ্বিতীয় পুরস্কার পেয়েছেন ফয়সাল আহমেদ। ২৮ বছর বয়সী ফয়সাল ঢাকায় চাকরি করেন এবং ভ্রমণ ভালোবাসেন। তার প্রাইজবন্ডের নম্বর হলো গঙ ০৮২৯৩২০;
তৃতীয় পুরস্কার পেয়েছেন সাকিফ হাসান স্বপ্নঃ ২৬ বছর বয়সী সাকিফের জন্ম এবং বসবাস খুলনাতেই, তার প্রাইজবন্ডের নম্বর কশ ০৩৩৪৬৭০ এবং গোপাল দেবনাথঃ ৩১বছর বয়সী গোপাল দেবনাথের জন্ম জামালপুর জেলায়। তার প্রাইজবন্ডের নম্বর কম ০৩৩৪৬৭০;
চতুর্থ পুরস্কার জিতেছেন হারুনুর রশিদ, তার প্রাইজবন্ডের নম্বর কঘ ০২১৯১৮৫;
এছাড়া ৪২ জন পঞ্চম পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।
আমরা সকল বিজয়ীকে তাদের সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানাই। আপনাদের এই অর্জন আমাদের জন্য অনুপ্রেরণা।
Latest Blog
১১৮তম প্রাইজবন্ড ড্রতে তিনি প্রথম পুরস্কার জিতে নিয়েছেন। তার প্রাইজবন্ডের নম্বর হল কঙ ০৬০৩৯০৮।
০৪ ফেব্রুয়ারী ২০২৫ ১১,৫৯৯
এই ড্র’তে নতুন করে “ঘগ” সিরিজটি অন্তর্ভুক্ত করা হয়েছে, যার ফলে এবার ড্র’তে নতুন একটি প্রথম পুরস্কারস...
৩১ অক্টোবর ২০২৪ ৩৬,৭১১
১১৮তম প্রাইজবন্ড ড্র-তে ৫১ জন বিভিন্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। তাদের মধ্যে ৫ জন একই সাথে প্রথ...
০২ ফেব্রুয়ারী ২০২৫ ২৬,৫৪৬
৫২ বছরের নূরুল আমিন ১১৭তম প্রাইজবন্ড ড্র'তে প্রথম পুরস্কার জিতেছেন। তার প্রাইজবন্ডের নম্বরটি হলো গল...
০২ নভেম্বর ২০২৪ ২২,৬৯৯
১৯৭১ সালে স্বাধীনতার পর বাংলাদেশের অর্থনীতি ছিল খুবই দুর্বল। দেশকে পুনর্নির্মাণের জন্য সরকারকে জনগণে...
২৬ মে ২০২৪ ৪,২৩৫
জোড়া বন্ডের সবচেয়ে বড় অসুবিধা হলো, এতে পুরস্কার জেতার সম্ভাবনা অর্ধেক হয়ে যায়। দুটি বন্ড মিলে একটি ম...
২০ মে ২০২৫ ৩,২৮৫
বাংলাদেশে বিশ্বস্ত আত্মীয় বা বন্ধুর মাধ্যমে এটি কেনা সম্ভব। তারা প্রবাসীর পাঠানো অর্থ দিয়ে বন্ড কি...
৩০ সেপ্টেম্বর ২০২৫ ১,৮৯২
বর্তমান অ্যাপের উন্নত সংস্করণ নিয়ে কাজ চলছে, যেখানে আরও আধুনিক ফিচার ও উন্নত পারফরম্যান্স যুক্ত থাকব...
৩১ অক্টোবর ২০২৪ ৫,০০৩







