পুরস্কারপ্রাপ্ত প্রাইজবন্ডের পুরস্কার অন্য কেহ উত্তোলন করেছে কিনা, কিভাবে বুঝবেন?
আপনার হাতে যদি কোনো পুরস্কারপ্রাপ্ত প্রাইজবন্ড আসে, তখন কীভাবে বুঝবেন যে সেই প্রাইজবন্ডটির পুরস্কার পূর্বে কেউ উত্তোলন করেছে কিনা?
আপনি ব্যাংক থেকে কিছু প্রাইজবন্ড কিনে আনলেন এবং চেক করে দেখলেন যে পূর্ববর্তী ৮টি ড্রয়ের মধ্যে আপনার প্রাইজবন্ড কোনো একটিতে বিজয়ী হয়েছিল। যদি সেই পুরস্কার পূর্বের দুই বছরের মধ্যে বিজয়ী হয়ে থাকে, তাহলে আপনি পুরস্কার উত্তোলন করার অধিকার রাখেন।
এখন প্রশ্ন হলো, আপনি কি এই পুরস্কারের জন্য আবেদন করবেন নাকি করবেন না? আপনি যদি ব্যাংকে আবেদন জমা দেন এবং সব প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে সত্যায়িত করার পরে জানতে পারেন যে পুরস্কারটি পূর্বে উত্তোলন করা হয়েছে, তখন তা নিঃসন্দেহে বিড়ম্বনা ও লজ্জাজনক পরিস্থিতির সৃষ্টি করবে।
তাই, এ ক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে এবং আবেদন করার আগে নিশ্চিত হতে হবে যে প্রাইজবন্ডটির পুরস্কার কেউ উত্তোলন করেছে কিনা। প্রাইজবন্ডের সামনের দিকে একটি সিল দেওয়া থাকে, যেখানে বিক্রয়ের তারিখ উল্লেখ থাকে। বাংলাদেশ ব্যাংকের আইন অনুযায়ী, বিক্রয়ের তারিখ থেকে ড্রয়ের তারিখ পর্যন্ত যদি দুই মাস না হয়, তাহলে সেই প্রাইজবন্ড ড্রয়ের আওতায় আসে না। এই আইন নিয়ে যথেষ্ট সমালোচনা আছে। আমরাও একাধিক ভিডিও তৈরি করেছি এবং প্রাইজবন্ড কর্তৃপক্ষের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছি, যেখানে এই আইনটি বাতিল করার জন্য অনুরোধ জানানো হয়েছে।


পুরস্কারপ্রাপ্ত প্রাইজবন্ড উলটো করে ধরলে, যদি কেউ পূর্বে টাকা উত্তোলন করে থাকে, সেখানে একটি সিল দেওয়া থাকবে। সিলের মধ্যে উল্লেখ থাকবে কততম ড্র, কত টাকার পুরস্কার, পুরস্কারের টাকা প্রদানের তারিখ এবং কর্তৃপক্ষের স্বাক্ষর।
আপনার হাতে যদি কোনো পুরস্কারপ্রাপ্ত প্রাইজবন্ড আসে, যেখানে এই সিলটি দেওয়া থাকে, তাহলে ভুল করেও আবেদন করতে যাবেন না, কারণ আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না। আশা করছি, পুরো বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন।
শুভকামনা রইলো যেন আপনার সংগ্রহে থাকা প্রাইজবন্ড ভবিষ্যতে বিজয়ী হয়।
Latest Blog
আমরা বিশ্বাস করি, একবার যদি আপনি আমাদের সার্ভিস ব্যবহার করে সন্তুষ্ট হন, তাহলে আপনিই কিন্তু নিঃস্বার...
৩০ জানুয়ারী ২০২৫ ৪,০৯৪
১৯৯৫ সালে প্রাইজবন্ড চালু হলেও, গ্রাহকবান্ধব সংস্কারের অভাবে জনপ্রিয়তা হারিয়েছে। গ্রাহকদের ভোগান্ত...
২২ মে ২০২৪ ৭,৫৪২
প্রাচুর্য ডট কম হলো প্রাইজবন্ড বিনিয়োগকারীদের জন্য এক নির্ভরযোগ্য ডিজিটাল সঙ্গী। আপনার মূল্যবান প্রা...
১৩ জানুয়ারী ২০২৬ ১,২৪২
নতুন না পুরাতন—কোন প্রাইজবন্ড কিনবেন? নতুন বন্ডে আছে নিরাপত্তার নিশ্চয়তা, কিন্তু অপেক্ষা করতে হয় ড...
৩১ আগষ্ট ২০২৫ ৩,০৬৬
১১৮তম প্রাইজবন্ড ড্র অনুষ্ঠিত হয়েছে ২রা ফেব্রুয়ারি ২০২৫ তারিখে। এই ড্রতে ৮১টি সিরিজের প্রাইজবন্ডের...
০২ ফেব্রুয়ারী ২০২৫ ১৭,৮৬৩
বাংলাদেশে বিশ্বস্ত আত্মীয় বা বন্ধুর মাধ্যমে এটি কেনা সম্ভব। তারা প্রবাসীর পাঠানো অর্থ দিয়ে বন্ড কি...
৩০ সেপ্টেম্বর ২০২৫ ১,৮৯২
আমরা এমন একসময়ে বাস করছি, যেখানে স্ক্যামিং বা প্রতারণা খুব সাধারণ ঘটনা। পৃথিবীর সব দেশেই এমন ঘটনা ঘট...
১৩ ডিসেম্বর ২০২৪ ৪,৮০০
কার্যকর থাকলেই যে সকল প্রাইজবন্ড সকল ড্র’তে অংশ নিবে এমন নয়। আপনার কেনা প্রাইজবন্ড ড্রতে আসবে কিনা এ...
২৬ অক্টোবর ২০২৪ ৬,২১৩
২রা আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত প্রাইজবন্ডের ১২৪তম ড্র-তে ৮৫টি সিরিজের মধ্যে 'প্রাচুর্য ডট কম' পরিবার...
০২ আগষ্ট ২০২৬ ২,৪১৫








