জোড়া প্রাইজবন্ড সংগ্রহের প্রক্রিয়া আরও সহজ হলো।

জোড়া প্রাইজবন্ড সংগ্রহের প্রক্রিয়া আরও সহজ হলো।

জোড়া প্রাইজবন্ড কি?

বিভিন্ন সিরিজের একই নম্বরের প্রাইজবন্ডকে জোড়া প্রাইজবন্ড বলে। 

এই বিষয়ে আপনার ধারণা পরিষ্কার হয়ে হয়ে যাবে যদি নিচের ছবিটি একটু ভালোভাবে লক্ষ্য করেন; এখানে পাঁচটি প্রাইজবন্ডের নম্বর দেখানো হয়েছে; কঞ০২০৪৭২০, কল০২০৪৭২০, খন০২০৪৭২০, গপ০২০৪৭২০ এবং ঘগ০২০৪৭২০। খেয়াল করুন প্রতিটি প্রাইজবন্ডের নম্বরই একই, তবে সিরিজ আলাদা। এই ধরনের নম্বরের প্রাইজবন্ডগুলোকে বলা হয় জোড়া প্রাইজবন্ড

জোড়া প্রাইজবন্ডের ছবি

জোড়া প্রাইজবন্ডের সুবিধা কি?

প্রাইজবন্ডের ড্র তো আসলেই ভাগ্যের খেলা, ড্র'তে জেতার জন্য কারো কোন হাত থাকে না। ভাগ্যের খেলা যদি হয়েই থাকে, তাহলে ভাগ্যেরই পরীক্ষা হোক। কিন্তু মজার বিষয় হলো, আপনি যদি বিভিন্ন সিরিজের পাঁচটি প্রাইজবন্ডে একই নম্বর রাখেন, তাহলে প্রথম পুরস্কার পেলে একবারে ৩০ লাখ টাকা জিতে যেতে পারেন! বিষয়টি অনেক রোমাঞ্চকর তাই না? এই বিষয়ের উপর ইউটিউবে আমাদের একটি বিস্তারিত ভিডিও আছে দেখে নিতে পারেন। উপরে ভিডিওর লিংক দেওয়া আছে।

কিভাবে জোড়া মিলাবেন?

জোড়া প্রাইজবন্ড সংগ্রহের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করলে সহজেই আপনি অন্যের সাথে মিলযুক্ত প্রাইজবন্ড খুঁজে পাবেন:
• প্রথমে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
• এরপর “আমার প্রাইজবন্ড” বাটনে ক্লিক করুন।
• সেখানে “জোড়া প্রাইজবন্ড” নামে একটি অপশন দেখতে পাবেন, সেই বাটনে ক্লিক করুন।
এবার আপনি দেখতে পাবেন আপনার প্রাইজবন্ড নম্বর কার সাথে কতোটি মিলেছে এবং কোন কোন নম্বরের মিলেছে তাও দেখতে পারবেন। যাদের সাথে আপনার প্রাইজবন্ডের মিল পাওয়া যাবে, তাদের সাথে সহজেই এসএমএসের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।

একে অপরের ফোন নম্বর পাওয়ার সুযোগঃ

জোড়া প্রাইজবন্ডের ছবি

আপনি চাইলে আপনার প্রাইজবন্ডের নম্বরের সাথে যার জোড়া মিলেছে, শুধুমাত্র তাদেরকে আপনার ফোন নম্বর দেখানোর সুযোগ দিতে পারেন। এতে তারা যদি ইচ্ছা করেন, তাহলে আপনার সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। এ সুবিধাটি ব্যবহারের জন্য আপনাকে একটি অনুমতি প্রদান করতে হবে। উপরের ছবিতে দেখুন "অনুমতি" বাটনে ক্লিক করলে একটি পপ-আপ উইন্ডো ওপেন হবে, সেখানে একটি টিক চিহ্ন দিয়ে সম্মতি জানাতে হবে। একবার টিক চিহ্ন দিলেই হবে, শুধুমাত্র যাদের সাথে আপনার জোড়া মিলবে তারাই আপনার ফোন নম্বর দেখতে পাবে—অন্য কেউ দেখতে পাবে না। যদি তারা প্রাইজবন্ড বদলের জন্য আগ্রহী হয়, তাহলে আপনার সাথে সরাসরি যোগাযোগ করবে।

এই ফিচারটি নতুন সংযোজন করা হয়েছে। আশাকরি আমাদের অনেক প্রাইজবন্ড লাভার গ্রাহক বিষয়টি পছন্দ করবেন এবং এ থেকে উপকৃত হবেন। 

৫,১৮০ মন্তব্য (০/০) ০৯ নভেম্বর ২০২৪

Latest Blog

১২৪তম প্রাইজবন্ড ড্র-এর ফলাফল ও প্রাচুর্য পরিবারের সাফল্য!
১২৪তম প্রাইজবন্ড ড্র-এর ফলাফল ও প্রাচুর্য পরিবারের সাফল্য!

২রা আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত প্রাইজবন্ডের ১২৪তম ড্র-তে ৮৫টি সিরিজের মধ্যে 'প্রাচুর্য ডট কম' পরিবার...

০২ আগষ্ট ২০২৬ ২,৪১৫

বিজয়ী হলেন যারা ১১৯তম প্রাইজবন্ড ড্র'তে
বিজয়ী হলেন যারা ১১৯তম প্রাইজবন্ড ড্র'তে

বিজয়ী হলেন যারা ১১৯তম প্রাইজবন্ড ড্র'তে

৩০ এপ্রিল ২০২৫ ৩০,৪৬৫

বরিশাল বিভাগের জন্য প্রাইজবন্ড ড্র কবে হবে?
বরিশাল বিভাগের জন্য প্রাইজবন্ড ড্র কবে হবে?

প্রাইজবন্ড ড্র সারা বাংলাদেশের জন্য একই দিনে এবং একই প্রক্রিয়ায় অনুষ্ঠিত হয়। প্রাইজবন্ড ড্র বরিশা...

০৫ জুন ২০২৪ ৩,৮৫৬

আমরা কেন প্রাইজবন্ড কিনি?
আমরা কেন প্রাইজবন্ড কিনি?

আমাদের সবার স্বপ্ন একটাই—৬ লাখ টাকার প্রথম পুরস্কার জেতা আর এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা প্রাইজবন...

১৯ নভেম্বর ২০২৪ ৪,২২১

প্যালিড্রমিক নম্বরের প্রাইজবন্ড চেক করার নতুন ফিচার।
প্যালিড্রমিক নম্বরের প্রাইজবন্ড চেক করার নতুন ফিচার।

প্যালিড্রমিক নমর হলো এমন নম্বর যা বাম দিক থেকে এবং ডান দিক থেকে একই রকম দেখায়। উদাহরণস্বরূপ, ০৪৫৬৫৪...

২৮ আগষ্ট ২০২৫ ২,৩৫৭

১২০তম প্রাইজবন্ড ড্র, ৮২টি  ৬ লাখ টাকার প্রথম পুরস্কারসহ ৩৭৭২টি পুরস্কার।
১২০তম প্রাইজবন্ড ড্র, ৮২টি ৬ লাখ টাকার প্রথম পুরস্কারসহ ৩৭৭...

১২০তম প্রাইজবন্ড ড্র, ৮২টি ৬ লাখ টাকার প্রথম পুরস্কারসহ ৩৭৭২টি পুরস্কার।

৩১ জুলাই ২০২৫ ১৪,৫৩০

প্রাইজবন্ড কেনার সময় ব্যাংকের রেজিস্টারে নাম এন্ট্রি করা হয় না কেন?
প্রাইজবন্ড কেনার সময় ব্যাংকের রেজিস্টারে নাম এন্ট্রি করা হয়...

প্রাইজবন্ডকে লিকুইড ইনভেস্টমেন্টের মাধ্যম হিসেবে ধরা হয়। তাই প্রাইজবন্ডের মালিকেরা এক ধরনের স্বাধীনত...

২৯ অক্টোবর ২০২৪ ৪,৫৭০

প্রাইজবন্ড কি নিরাপদ?
প্রাইজবন্ড কি নিরাপদ?

মুদ্রাস্ফীতির ঝুঁকি ছাড়া অন্য কোন ঝুঁকি নাই প্রাইজবন্ডে। সরকার কর্তৃক নিয়ন্ত্রিত ও সমর্থিত হওয়ায়...

২৪ জুন ২০২৪ ৫,০৭২

প্রাইজবন্ডের ক্ষতিকর দিকগুলো কী কী?
প্রাইজবন্ডের ক্ষতিকর দিকগুলো কী কী?

প্রাইজবন্ডের কিছু নেতিবাচক দিক রয়েছে।  ১. অনিশ্চয়তা: প্রাইজবন্ডের প্রধান নেতিবাচক দিক হলো এর অনিশ্...

১৮ মে ২০২৪ ৬,৫৩১

প্রাইজবন্ড সম্পর্কিত ব্লগ সমূহ