প্রাইজবন্ড পুরস্কার কিভাবে তুলবেন? How can I claim my prize bond prize?
আমরা যারা প্রাইজবন্ড সংগ্রহ করি তাদের সবার মনেই একটি সুপ্ত বাসনা কাজ করে এই ড্র’তে বোধহয় আমার কোন নম্বর বিজয়ী হবে। আহ কি আনন্দ আকাশে বাতাসে। আজ বিজয়ী না হলেও আমার প্রাইজবন্ড সংগ্রহ করা নিয়ে যে-সব বন্ধুরা হাসি তামাশা করে, তাদের বলতে চাই “দেখিস একদিন আমিও বিজয়ী হবো”।
প্রাইজবন্ড পুরস্কারের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
✤ প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হওয়ার দুই বছর পর্যন্ত বিজয়ীরা তাদের পুরস্কার দাবি করতে পারবেন। এই সময়ের মধ্যে দাবি না করলে, পুরস্কারের টাকা তামাদি হয়ে সরকারি কোষাগারে ফেরত যবে।
✤ আমাদের সার্ভারে সংরক্ষিত ডাটা অ্যানালাইসিস করে আমরা দেখেছি,যে, সময়মতো পুরস্কারের দাবি না করার কারণে প্রায় ৫০% টাকা সরকারি কোষাগারে ফেরত যাচ্ছে।
✤ আবেদন করার পর মাত্র দুই মাসের মধ্যেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে পুরস্কারের টাকা সরাসরি জমা হবে।
✤ আরও এক গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রাইজবন্ডের পুরস্কারের টাকা থেকে ২০% ট্যাক্স কেটে নেওয়া হয়। অর্থাৎ, আপনি যদি এক লাখ টাকা জিতেন, তাহলে আপনি হাতে পাবেন ৮০,০০০ টাকা। এই ট্যাক্স সরকারি আয়ের একটি উৎস হিসেবে কাজ করে।
কিন্তু মুশকিল হলো পুরস্কারের টাকা কিভাবে সংগ্রহ করবো এই বিষয়ে একটি প্রশ্ন থেকেই যায়।
আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব “প্রাইজবন্ড পুরস্কারের জন্য আবেদন কিভাবে আবেদন করতে হয়?
✍ প্রবন্ধের প্রথম অংশে, আবেদন পত্র কোথায় কোথায় জমা দেয়া যাবে সেই বিষয়ে আলোচনা করা হবে?
✍ প্রবন্ধের দ্বিতীয় অংশে আলোচনা করা হবে, আবেদন করার সময় কি কি কাগজ পত্র জমা দিতে হবে?
✍ এবং প্রবন্ধের ৩য় অংশে আলোচনা করা হবে “আবেদন ফরম কিভাবে পুরুন করতে হবে”?
যারা প্রাইজবন্ডের পুরস্কার পাবেন বলে আশায় বুক বেঁধে আছেন তারা মনোযোগ দিয়ে পড়ুন, কাজে লাগবে।
কোথায় আবেদন করবেন:
১। মূল প্রাইজবন্ড: প্রাইজবন্ডের মূল কপি, যার পেছনে দাবিকারীর স্বাক্ষর থাকতে হবে।
২। জাতীয় পরিচয়পত্র: দাবিকারীর এনআইডি (NID)-এর সত্যায়িত বা স্পষ্ট ফটোকপি।
৩। MICR চেক: দাবিকারীর নিজ ব্যাংক অ্যাকাউন্টের একটি MICR চেকের পাতার কপি (পুরস্কারের টাকা সরাসরি অ্যাকাউন্টে স্থানান্তরের জন্য)।
✔ আরও একটি বিষয় মনে রাখতে হবে....
➧ ব্যাংকের চেক বইয়ে যে নাম আছে, ফরমের উপর যেন সেই একই নাম হুবহু লেখা হয়।
আবেদন ফরম কিভাবে পুরুন করবেন?
ফরম পুরুনের বর্ণনা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, তাই এই লিংকে পূরুনকৃত স্যাম্পল আবেদন ফরম দেয়া আছে। আপনি এই ফরমটি ডাউনলোড করে প্রয়োজনীয় জায়গায় কারেকশন করে আপনার জন্য রেডি করতে পারবেন।
তারপরেও যদি সমস্যা মনে হয় কমেন্টসে জানাবেন, ফরম পূরণের উপর একটি বিস্তারিত প্রবন্ধ লেখা হবে।
Latest Blog
কেন্দ্রীয় ব্যাংক নীতি নির্ধারণী দোহাই দিয়ে সরে দাঁড়ালেও, বাণিজ্যিক ব্যাংকগুলো যদি তাদের “মুনাফা নেই...
২৩ নভেম্বর ২০২৫ ১,৮০৩
বাণিজ্যিক ব্যাংকগুলোকে আপনি এবং আমার মতো সাধারণ গ্রাহক হিসেবে কল্পনা করুন। যেমন আমরা প্রাইজবন্ড কেনা...
২৬ মে ২০২৪ ৫,৬৩৩
প্রাইজবন্ড হলো একটি সঞ্চয় প্রকল্প, যেখানে বিনিয়োগকারীরা নির্দিষ্ট সময় অন্তর লটারির মাধ্যমে পুরস্ক...
২৭ জুলাই ২০২৪ ৪,৫৩৬
প্রাইজবন্ডের ড্র বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত স্থানে 'ড্র' কমিটি কর্তৃক পরিচালিত হয়। ড্র অনুষ্ঠ...
০৭ মে ২০২৪ ৬,১৮৭
প্রাইজবন্ড, অনেকের কাছেই স্বপ্নের টিকিট। এক টিকিটে লুকিয়ে থাকে ৬ লাখ টাকার স্বপ্ন। কিন্তু বিশ্বাস ক...
২২ অক্টোবর ২০২৪ ৭,০৩৮
প্রাইজবন্ডের কিছু নেতিবাচক দিক রয়েছে। ১. অনিশ্চয়তা: প্রাইজবন্ডের প্রধান নেতিবাচক দিক হলো এর অনিশ্...
১৮ মে ২০২৪ ৬,৫৩১
১১৮তম প্রাইজবন্ড ড্র-তে ৫১ জন বিভিন্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। তাদের মধ্যে ৫ জন একই সাথে প্রথ...
০২ ফেব্রুয়ারী ২০২৫ ২৬,৫৪৭
১৯৭১ সালে স্বাধীনতার পর বাংলাদেশের অর্থনীতি ছিল খুবই দুর্বল। দেশকে পুনর্নির্মাণের জন্য সরকারকে জনগণে...
২৬ মে ২০২৪ ৪,২৩৭
দীর্ঘদিন অপেক্ষার পর তিনি ১১৬তম ড্র'তে পেয়েছেন দ্বিতীয় পুরস্কার। মাহবুব মোরশেদ, ১১৬তম প্রাইজবন্ড ড্...
০২ আগষ্ট ২০২৪ ১৩,৫৩২








