প্রাইজবন্ডের ক্ষতিকর দিকগুলো কী কী?

প্রাইজবন্ডের ক্ষতিকর দিকগুলো কী কী?

প্রাইজবন্ডের কিছু নেতিবাচক দিক রয়েছে। 
১। অনিশ্চয়তা: প্রাইজবন্ডের প্রধান নেতিবাচক দিক হলো এর অনিশ্চয়তা। ড্র'তে জয়ী হওয়ার সম্ভাবনা খুবই কম।
২। দীর্ঘমেয়াদি বিনিয়োগ: প্রাইজবন্ড দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য উপযুক্ত। দ্রুত লাভের আশায় প্রাইজবন্ড কেনা উচিত নয়।
৩। লভ্যাংশের হার কম: প্রাইজবন্ডের লভ্যাংশের হার মাত্র ৬.৫% যা সঞ্চয়পত্র বা ব্যাংক ডিপোজিটের তুলনায় অনেক কম। 
৪। পুরস্কারের কর: এমনিতেই প্রাইজবন্ডের উপর লভ্যাংশের হার খুবই কম তাঁর উপর পুরস্কারের উপর ২০% আয়কর দিতে হয়। এ যেন মরার উপর খাড়ার ঘা। 
৫। প্রতারণার সম্ভাবনা: নকল টাকা শনাক্তকরণের জন্য বিভিন্ন নির্দেশিকা ও মেশিন ব্যবহার করা হয়। তবে নকল প্রাইজবন্ড বাজারে প্রবেশ করলে তা শনাক্ত করা খুব কঠিন হতে পারে।
৬। জটিল নিয়ম: বিভিন্ন নির্দিষ্ট নিয়ম কেউ কেউ জটিল মনে করতে পারে।
৭। পুরস্কার উত্তোলন পদ্ধতিঃ অনেকের জন্যই পুরস্কার উত্তোলন একটি ঝামেলাপূর্ণ অভিজ্ঞতা হতে পারে। জটিল প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্রের অসুবিধা, এবং দীর্ঘসূত্রিতা – এসব কিছুই পুরস্কারপ্রাপ্তদের হতাশ করে তুলতে পারে। 
৮। কাগজপত্রের ঝামেলা: পুরস্কার উত্তোলনের জন্য অধিক পরিমাণে কাগজপত্র জমা দিতে হয়, যা সঠিকভাবে পূরণ করা এবং গেজেটের অফিসার দ্বারা সত্যায়িত করা প্রয়োজন। এ প্রক্রিয়াটি অনেক সময় সাপেক্ষ এবং ঝামেলাপূর্ণ হতে পারে।
৯। মুদ্রাস্ফীতি: সময়ের সাথে মুদ্রাস্ফীতি বৃদ্ধির ফলে টাকার ক্রয়ক্ষমতা কমে যায়। এর ফলে ১০০ টাকা মূল্যের প্রাইজবন্ডের ক্রয়ক্ষমতা ক্রমশ হ্রাস পাচ্ছে। ১০ বছর আগে ১০০ টাকা দিয়ে যে পরিমাণ জিনিসপত্র কেনা যেত, আজকের দিনে ১০০ টাকা দিয়ে একই পরিমাণ জিনিসপত্র কেনা অসম্ভব।

উল্লেখ্য যে, প্রাইজবন্ড কেনার আগে এর সুবিধা ও অসুবিধা দুটোই ভালোভাবে বিবেচনা করা উচিত। 

এছাড়াও, মনে রাখবেন:
➤ পুরানো প্রাইজবন্ড কেনার পর ড্র রেজাল্ট নিয়মিত পরীক্ষা করে নিন।
➤ বিজয়ী নম্বর যাচাই করার পর, দুই বছরের মধ্যে আপনার পুরস্কার দাবি করুন। 

৬,৫০১ মন্তব্য (০/০) ১৮ মে ২০২৪

Latest Blog

প্রাইজবন্ড একবার কিনে কতবার ড্রয়ে অংশ নেওয়া যায়?
প্রাইজবন্ড একবার কিনে কতবার ড্রয়ে অংশ নেওয়া যায়?

প্রাইজবন্ড একবার কিনলে শুধু একবারই ড্র-এর আওতায় আসবে না। প্রাইজবন্ড হল বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচা...

১৩ মে ২০২৪ ৭,১৬৩

প্রাইজবন্ড কিনলে কতদিন পর জিতবেন?
প্রাইজবন্ড কিনলে কতদিন পর জিতবেন?

প্রাইজবন্ডে যদিও পুরস্কার জেতার সম্ভাবনা তুলনামূলকভাবে কম, তবুও মানুষ এই প্রাইজবন্ড কেনার মাধ্যমে নি...

২৯ মে ২০২৪ ১২,৮৪২

প্রাইজবন্ড কিভাবে কিনতে হয়?
প্রাইজবন্ড কিভাবে কিনতে হয়?

সারাদেশে বাংলাদেশ ব্যাংকের ১০টি শাখা অফিস থেকে সারা বছর এবং যেকোনো সময় প্রাইজবন্ড কেনা যায়। এছাড়াও...

০৮ মে ২০২৪ ১২,৮৯৩

প্রাচুর্য ডট কম এর SWOT Analysis একটি বিস্তারিত বিশ্লেষণ
প্রাচুর্য ডট কম এর SWOT Analysis একটি বিস্তারিত বিশ্লেষণ

প্রাচুর্য ডট কম একটি ভালো প্ল্যাটফর্ম হলেও, এটির আরো উন্নতি করার সুযোগ রয়েছে। প্রাচুর্য ডট কমের শক্...

১৫ জানুয়ারী ২০২৫ ৪,২৭৭

প্যালিড্রমিক নম্বরের প্রাইজবন্ড চেক করার নতুন ফিচার।
প্যালিড্রমিক নম্বরের প্রাইজবন্ড চেক করার নতুন ফিচার।

প্যালিড্রমিক নমর হলো এমন নম্বর যা বাম দিক থেকে এবং ডান দিক থেকে একই রকম দেখায়। উদাহরণস্বরূপ, ০৪৫৬৫৪...

২৮ আগষ্ট ২০২৫ ২,৩৪০

প্রাইজবন্ডের ড্র কিভাবে অনুষ্ঠিত হয়?
প্রাইজবন্ডের ড্র কিভাবে অনুষ্ঠিত হয়?

প্রাইজবন্ডের ড্র বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত স্থানে 'ড্র' কমিটি কর্তৃক পরিচালিত হয়। ড্র অনুষ্ঠ...

০৭ মে ২০২৪ ৬,১৫৫

আমাদের প্যাকেজের মেয়াদ লাইফটাইম কেন? Why is our package valid for a lifetime?
আমাদের প্যাকেজের মেয়াদ লাইফটাইম কেন? Why is our package val...

আমরা বিশ্বাস করি, একবার যদি আপনি আমাদের সার্ভিস ব্যবহার করে সন্তুষ্ট হন, তাহলে আপনিই কিন্তু নিঃস্বার...

৩০ জানুয়ারী ২০২৫ ৪,০৬৪

“প্রাচুর্য ডট কম” এটি আসলে কি এবং কিভাবে কাজ করে
“প্রাচুর্য ডট কম” এটি আসলে কি এবং কিভাবে কাজ করে

প্রাচুর্য ডট কম হলো প্রাইজবন্ড বিনিয়োগকারীদের জন্য এক নির্ভরযোগ্য ডিজিটাল সঙ্গী। আপনার মূল্যবান প্রা...

১৩ জানুয়ারী ২০২৬ ১,২২১

কোটি টাকার প্রাইজবন্ড পুরস্কার, নেই কোনো দাবিদার।
কোটি টাকার প্রাইজবন্ড পুরস্কার, নেই কোনো দাবিদার।

প্রাইজবন্ডের কোটি কোটি টাকার পুরস্কার অদাবি হয়ে যাওয়ার ফলে প্রাইজবন্ডের মূল উদ্দেশ্য বাস্তবায়নে ব...

০৮ জুলাই ২০২৪ ৫,৯৩৪

প্রাইজবন্ড সম্পর্কিত ব্লগ সমূহ