বিজয়ী হলেন যারা ১১৮তম প্রাইজবন্ড ড্র’তে। Who Won in the 118th Prize Bond Draw
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ১১৮তম প্রাইজবন্ড ড্র-তে ৫১ জন বিভিন্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। তাদের মধ্যে ৪জন একই সাথে প্রথম পুরস্কার জিতেছেন, যা সত্যিই আনন্দের। বিজয়ীরা হলেন:
১। ইয়াসমিন হোসেন: ৫১ বছর বয়সী ইয়াসমিন একজন গৃহিণী। তার দেশের বাড়ি মানিকগঞ্জ। তার প্রাইজবন্ডের নম্বর হলো কঘ ০৬০৩৯০৮। এর আগেও তিনি ১১৪তম ড্রতে দ্বিতীয় পুরস্কার জিতেছিলেন।
২। হোসেন মোহাম্মদ ফয়সাল: ৩০ বছর বয়সী ফয়সাল জন্ম চট্টগ্রাম জেলায়, বসবাস করেন ঢাকায় এবং পেশায় একজন চাকরিজীবী। ভ্রমণ করা তার শখ। তার প্রাইজবন্ডের নম্বর কন ০৬০৩৯০৮;
৩। মোঃ হাসিবুল আলম খান: ২৩ বছর বয়সী হাসিবুলও চট্টগ্রামের বাসিন্দা এবং তিনি রাংগুনিয়া কলেজের ৩য় বর্ষের ছাত্র। ক্রিকেট খেলা তার প্রিয় শখ। তার প্রাইজবন্ডের নম্বর ছিল কড ০৬০৩৯০৮;
৪। মোঃ হাফিজুর রহমান: ৩১ বছর বয়সী হাফিজুর বরিশালের বাসিন্দা এবং একজন ব্যবসায়ী। তার প্রাইজবন্ডের নম্বর ছিল কঙ ০৬০৩৯০৮;
এই চারজনই প্রথম পুরস্কার জিতেছেন। তাদের এই অসাধারণ সাফল্যে আমরা আনন্দিত।
এছাড়াও, দ্বিতীয় পুরস্কার পেয়েছেন ফয়সাল আহমেদ। ২৮ বছর বয়সী ফয়সাল ঢাকায় চাকরি করেন এবং ভ্রমণ ভালোবাসেন। তার প্রাইজবন্ডের নম্বর হলো গঙ ০৮২৯৩২০;
তৃতীয় পুরস্কার পেয়েছেন সাকিফ হাসান স্বপ্নঃ ২৬ বছর বয়সী সাকিফের জন্ম এবং বসবাস খুলনাতেই, তার প্রাইজবন্ডের নম্বর কশ ০৩৩৪৬৭০ এবং গোপাল দেবনাথঃ ৩১বছর বয়সী গোপাল দেবনাথের জন্ম জামালপুর জেলায়। তার প্রাইজবন্ডের নম্বর কম ০৩৩৪৬৭০;
চতুর্থ পুরস্কার জিতেছেন হারুনুর রশিদ, তার প্রাইজবন্ডের নম্বর কঘ ০২১৯১৮৫;
এছাড়া ৪২ জন পঞ্চম পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।
আমরা সকল বিজয়ীকে তাদের সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানাই। আপনাদের এই অর্জন আমাদের জন্য অনুপ্রেরণা।
Latest Blog
বিজয়ী হলেন যারা ১২১তম প্রাইজবন্ড ড্র’তে। প্রাচুর্য ডট কমের বিজয় গৌরব, প্রথম পুরস্কারের হ্যাটট্রিক! (...
০২ নভেম্বর ২০২৫ ৪৭,৭০২
প্রাচুর্য ডট কম একটি ভালো প্ল্যাটফর্ম হলেও, এটির আরো উন্নতি করার সুযোগ রয়েছে। প্রাচুর্য ডট কমের শক্...
১৫ জানুয়ারী ২০২৫ ৪,৪২৭
প্রাইজবন্ডের কোটি কোটি টাকার পুরস্কার অদাবি হয়ে যাওয়ার ফলে প্রাইজবন্ডের মূল উদ্দেশ্য বাস্তবায়নে ব...
০৮ জুলাই ২০২৪ ৬,১৪২
"প্রিমিয়াম নম্বর" ফিচারটি প্রাইজবন্ড প্রেমীদের জন্য একটি বিশেষ উপহার। এখন থেকে সহজেই আপনার সংগৃহীত...
১৫ আগষ্ট ২০২৫ ৩,০৬১
না, একজনের প্রাইজবন্ডের নম্বর দিয়ে অন্য কেউ পুরস্কার নিতে পারবে না। প্রাইজবন্ড একটি বাহক দলিল, তাই...
২৫ মে ২০২৪ ৬,৭৫৩
২০২৫ সালের ২রা নভেম্বর, ১২১তম প্রাইজবন্ড ড্র অনুষ্ঠিত হচ্ছে, যেখানে সরকারি ছুটির কারণে অপ্রত্যাশিতভা...
১৭ অক্টোবর ২০২৫ ১৭,২৭৫
শ্রোতাদের কথা: আমরা আমাদের গ্রাহকদের মতামতকে মূল্য দিই! ফেসবুক, ইউটিউব, গুগল সহ বিভিন্ন প্ল্যাটফর্ম...
২৮ অক্টোবর ২০২১ ৬,৭৬০
১১৮তম প্রাইজবন্ড ড্রতে তিনি প্রথম পুরস্কার জিতে নিয়েছেন। তার প্রাইজবন্ডের নম্বর হল কঙ ০৬০৩৯০৮।
০৪ ফেব্রুয়ারী ২০২৫ ১২,০৫৬
প্রাইজবন্ডে বড় পুরস্কার জেতার সম্ভাবনা থাকলেও লাভের নিশ্চয়তা নেই। অন্যদিকে, সঞ্চয়পত্রে নিশ্চিত মু...
২১ আগষ্ট ২০২৫ ২,৯৪৫








