প্রাইজবন্ড পুরস্কার কিভাবে তুলবেন? How can I claim my prize bond prize?

প্রাইজবন্ড পুরস্কার কিভাবে তুলবেন? How can I claim my prize bond prize?

আমরা যারা প্রাইজবন্ড সংগ্রহ করি তাদের সবার মনেই একটি সুপ্ত বাসনা কাজ করে এই ড্র’তে বোধহয় আমার কোন নম্বর বিজয়ী হবে। আহ কি আনন্দ আকাশে বাতাসে। আজ বিজয়ী না হলেও আমার প্রাইজবন্ড সংগ্রহ করা নিয়ে যে-সব বন্ধুরা হাসি তামাশা করে, তাদের বলতে চাই “দেখিস একদিন আমিও বিজয়ী হবো”।

প্রাইজবন্ড পুরস্কারের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ 
প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হওয়ার দুই বছর পর্যন্ত বিজয়ীরা তাদের পুরস্কার দাবি করতে পারবেন। এই সময়ের মধ্যে দাবি না করলে, পুরস্কারের টাকা তামাদি হয়ে সরকারি কোষাগারে ফেরত যবে।
আমাদের সার্ভারে সংরক্ষিত ডাটা অ্যানালাইসিস করে আমরা দেখেছি,যে, সময়মতো পুরস্কারের দাবি না করার কারণে প্রায় ৫০% টাকা সরকারি কোষাগারে ফেরত যাচ্ছে। 
আবেদন করার পর মাত্র দুই মাসের মধ্যেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে পুরস্কারের টাকা সরাসরি জমা হবে।
আরও এক গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রাইজবন্ডের পুরস্কারের টাকা থেকে ২০% ট্যাক্স কেটে নেওয়া হয়। অর্থাৎ, আপনি যদি এক লাখ টাকা জিতেন, তাহলে আপনি হাতে পাবেন ৮০,০০০ টাকা। এই ট্যাক্স সরকারি আয়ের একটি উৎস হিসেবে কাজ করে।

কিন্তু মুশকিল হলো পুরস্কারের টাকা কিভাবে সংগ্রহ করবো এই বিষয়ে একটি প্রশ্ন থেকেই যায়।

আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব “প্রাইজবন্ড পুরস্কারের জন্য আবেদন কিভাবে আবেদন করতে হয়?
✍ প্রবন্ধের প্রথম অংশে, আবেদন পত্র কোথায় কোথায় জমা দেয়া যাবে সেই বিষয়ে আলোচনা করা হবে?
✍ প্রবন্ধের দ্বিতীয় অংশে আলোচনা করা হবে, আবেদন করার সময় কি কি কাগজ পত্র জমা দিতে হবে?
✍ এবং প্রবন্ধের ৩য় অংশে আলোচনা করা হবে “আবেদন ফরম কিভাবে পুরুন করতে হবে”?

যারা প্রাইজবন্ডের পুরস্কার পাবেন বলে আশায় বুক বেঁধে আছেন তারা মনোযোগ দিয়ে পড়ুন, কাজে লাগবে।

কোথায় আবেদন করবেন:

বাংলাদেশ ব্যাংক বর্তমানে সরাসরি প্রাইজবন্ডের পুরষ্কারের আবেদনপত্র গ্রহণ করে না। প্রাইজবন্ডের পুরষ্কার দাবি করার জন্য ইসলামী ব্যাংক ব্যতীত বাংলাদেশের যেকোনো বাণিজ্যিক ব্যাংকের যেকোনো শাখায় আবেদনপত্র জমা দেওয়া যাবে।
 
আবেদনের সাথে প্রয়োজনীয় কাগজপত্র:

১। মূল প্রাইজবন্ড: প্রাইজবন্ডের মূল কপি, যার পেছনে দাবিকারীর স্বাক্ষর থাকতে হবে।

২। জাতীয় পরিচয়পত্র: দাবিকারীর এনআইডি (NID)-এর সত্যায়িত বা স্পষ্ট ফটোকপি।

৩। MICR চেক: দাবিকারীর নিজ ব্যাংক অ্যাকাউন্টের একটি MICR চেকের পাতার কপি (পুরস্কারের টাকা সরাসরি অ্যাকাউন্টে স্থানান্তরের জন্য)।

✔ আরও একটি বিষয় মনে রাখতে হবে....
ব্যাংকের চেক বইয়ে যে নাম আছে, ফরমের উপর যেন সেই একই নাম হুবহু লেখা হয়।

আবেদন ফরম কিভাবে পুরুন করবেন?
ফরম পুরুনের বর্ণনা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, তাই এই লিংকে পূরুনকৃত স্যাম্পল আবেদন ফরম দেয়া আছে। আপনি এই ফরমটি ডাউনলোড করে প্রয়োজনীয় জায়গায় কারেকশন করে আপনার জন্য রেডি করতে পারবেন।

তারপরেও যদি সমস্যা মনে হয় কমেন্টসে জানাবেন, ফরম পূরণের উপর একটি বিস্তারিত প্রবন্ধ লেখা হবে। 

১০,৮৭৩ মন্তব্য (১/০) ২৯ জানুয়ারী ২০২৫

Latest Blog

প্রাইজবন্ডে বিনিয়োগ ঝুকিমুক্ত কি না?
প্রাইজবন্ডে বিনিয়োগ ঝুকিমুক্ত কি না?

প্রাইজবন্ডে বিনিয়োগে কিছু ঝুঁকি থাকলেও এটি একেবারে ঝুঁকিমুক্ত বলা যায় না। মূলধন সুরক্ষার দিক থেকে...

২০ আগষ্ট ২০২৪ ৪,৩০৮

৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রাচুর্য ডট কম-এর থাউজ্যান্ডস ক্লাবের সদস্যদের নিয়ে একটি ঘরোয়া অনুষ্ঠান...

২৯ আগষ্ট ২০২৫ ২,১১৫

নূরুল আমিন প্রথম পুরস্কার বিজয়ী, ১১৭তম প্রাইজবন্ড ড্র
নূরুল আমিন প্রথম পুরস্কার বিজয়ী, ১১৭তম প্রাইজবন্ড ড্র

৫২ বছরের নূরুল আমিন ১১৭তম প্রাইজবন্ড ড্র'তে প্রথম পুরস্কার জিতেছেন। তার প্রাইজবন্ডের নম্বরটি হলো গল...

০২ নভেম্বর ২০২৪ ২২,৬৪২

১১৬তম প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়েছে।
১১৬তম প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়েছে।

৩১শে জুলাই ২০২৪, বুধবার প্রাইজবন্ডের ১১৬তম ড্র অনুষ্ঠিত হয়েছে। এই ড্র'তে মোট আশি সিরিজের প্রাইজবন্ডে...

৩১ জুলাই ২০২৪ ৩৬,৫৪৮

১,০০০ প্রাইজবন্ড কিনেও কেন মিলছে না পুরস্কার?
১,০০০ প্রাইজবন্ড কিনেও কেন মিলছে না পুরস্কার?

১০০০ পিস প্রাইজবন্ড কিনেও পুরস্কার না পাওয়া হতাশাজনক হলেও এটি বাস্তব। তি ১০ লাখ প্রাইজবন্ডের মধ্যে...

০৬ জুন ২০২৪ ৬,৩০৭

পুরস্কারপ্রাপ্ত প্রাইজবন্ডের পুরস্কার অন্য কেহ উত্তোলন করেছে কিনা, কিভাবে বুঝবেন?
পুরস্কারপ্রাপ্ত প্রাইজবন্ডের পুরস্কার অন্য কেহ উত্তোলন করেছে...

পুরস্কারপ্রাপ্ত প্রাইজবন্ড উলটো করে ধরলে, যদি কেউ পূর্বে টাকা উত্তোলন করে থাকে, সেখানে একটি সিল দেওয়...

১২ অক্টোবর ২০২৪ ৫,৯৫৪

১১৭তম প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়েছে।
১১৭তম প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়েছে।

এই ড্র’তে নতুন করে “ঘগ” সিরিজটি অন্তর্ভুক্ত করা হয়েছে, যার ফলে এবার ড্র’তে নতুন একটি প্রথম পুরস্কারস...

৩১ অক্টোবর ২০২৪ ৩৬,৬৫৪

জোড়া বন্ডের সুবিধা অসুবিধা:
জোড়া বন্ডের সুবিধা অসুবিধা:

জোড়া বন্ডের সবচেয়ে বড় অসুবিধা হলো, এতে পুরস্কার জেতার সম্ভাবনা অর্ধেক হয়ে যায়। দুটি বন্ড মিলে একটি ম...

২০ মে ২০২৫ ৩,২৬২

বিজয়ী হলেন যারা ১২০তম প্রাইজবন্ড ড্র-তে
বিজয়ী হলেন যারা ১২০তম প্রাইজবন্ড ড্র-তে

১২০তম প্রাইজবন্ড ড্র-তে প্রাচুর্য ডট কমের ৬৯ জন সদস্য বিভিন্ন পুরস্কার অর্জন করেছেন! আমাদের প্রত্যাশ...

৩১ জুলাই ২০২৫ ৩৩৮,৭৬৩

প্রাইজবন্ড সম্পর্কিত ব্লগ সমূহ