প্রথম পুরস্কার হাফিজুর রহমানের হাতে ১১৮তম প্রাইজবন্ড ড্র।
ভাগ্য পরিবর্তন কখন কার জীবনে আসবে, তা বলা কঠিন। তবে প্রাইজবন্ডের হাত ধরে অনেকের ভাগ্য যে বদলেছে, তা বলাই বাহুল্য। কারও জন্য এটা কেবলই স্বপ্ন, আবার কারও জন্য সত্যি হয়ে যায়। তেমনি একজন হলেন ৩১ বছর বয়সী নতুন উদ্যোক্তা হাফিজুর রহমান। ১১৮তম প্রাইজবন্ড ড্রতে তিনি প্রথম পুরস্কার জিতে নিয়েছেন। তার প্রাইজবন্ডের নম্বর হল কঙ ০৬০৩৯০৮।
হাফিজুর রহমানের প্রাইজবন্ডের সাথে পরিচয় অনেকটা রূপকথার গল্পের মতো। বিয়েতে উপহার হিসেবে ১০০টি প্রাইজবন্ড পান তিনি। সেখান থেকেই শুরু হয় তার প্রাইজবন্ড সংগ্রহের নেশা। ধীরে ধীরে প্রাইজবন্ড সংগ্রহ করাটা তার শখে পরিণত হয়। একইসাথে, ভবিষ্যতের জন্য সঞ্চয়ের একটা মজবুত ভিত্তিও তৈরি হয়।
মার্চ ২০২৪ এ তিনি এই প্রাচুর্য ডট কমের সদস্য হন।
হাফিজুর রহমানের জন্ম ও বেড়ে ওঠা বরিশাল জেলায়। অষ্টম শ্রেণীতে পড়ার সময় তিনি ঢাকায় চলে আসেন। নর্দান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন শেষ করে এখন তিনি পুরোদমে ব্যবসায় মনোনিবেশ করেছেন। ব্যক্তিজীবনে তিনি এক কন্যা সন্তানের জনক।
পাশাপাশি তিনি একজন ট্রাভেল ব্লগার। তার ইউটিউব চ্যানেলের লিংক এখানে দেয়া হল।
হাফিজুর রহমানের এই গল্প আমাদের জন্য একটি অনুপ্রেরণা। আমরা আশা করি, নিকটজনের বিয়েতে উপহার হিসেবে প্রাইজবন্ড দেওয়ার প্রথা আরও বেশি জনপ্রিয় হোক।
হাফিজুর রহমানকে তার এই অসাধারণ সাফল্যের জন্য আমরা আন্তরিক অভিনন্দন জানাই।
Latest Blog
আপনার কাছে অলস টাকা পড়ে আছে, এবং ব্যাংকে রেখে সুদ খেতে চাইছেন না। তাহলে এই টাকা প্রাইজবন্ডে বিনিয়ো...
২২ মে ২০২৪ ৫,২২৮
১২০তম প্রাইজবন্ড ড্র, ৮২টি ৬ লাখ টাকার প্রথম পুরস্কারসহ ৩৭৭২টি পুরস্কার।
৩১ জুলাই ২০২৫ ১৫,০৬২
প্রাইজবন্ডকে লিকুইড ইনভেস্টমেন্টের মাধ্যম হিসেবে ধরা হয়। তাই প্রাইজবন্ডের মালিকেরা এক ধরনের স্বাধীনত...
২৯ অক্টোবর ২০২৪ ৪,৬৮৫
প্রাইজবন্ডের পুরস্কারের পরিমাণ বাড়ানোর একটি অনন্য কৌশল রয়েছে, যেখানে আপনি ৫০০ টাকার প্রাইজবন্ড তৈর...
২৫ আগষ্ট ২০২৪ ৯,১০৩
বাংলাদেশে বিশ্বস্ত আত্মীয় বা বন্ধুর মাধ্যমে এটি কেনা সম্ভব। তারা প্রবাসীর পাঠানো অর্থ দিয়ে বন্ড কি...
৩০ সেপ্টেম্বর ২০২৫ ২,০৯৭
সাইফ উদ্দীন রাজা, প্রাচুর্য ডট কমে তার প্রাইজবন্ডের নম্বর এন্ট্রি করার পর জানতে পারেন যে তিনি ১১৪তম...
০৩ জুন ২০২৪ ৯,১৮৬
বাংলাদেশে প্রাইজবন্ড ড্র নিয়ে জনমনে প্রশ্ন দেখা যায়, যা এর স্বচ্ছতা নিয়ে সংশয় তৈরি করে। অসম্পূর্...
৩১ মে ২০২৫ ২,৮৭৫
এই ড্র’তে নতুন করে “ঘগ” সিরিজটি অন্তর্ভুক্ত করা হয়েছে, যার ফলে এবার ড্র’তে নতুন একটি প্রথম পুরস্কারস...
৩১ অক্টোবর ২০২৪ ৩৭,১১৭
হাসিবুল আলম খান, মাত্র ২৩ বছর বয়সে, ১১৮তম প্রাইজবন্ড ড্রতে প্রথম পুরস্কার জিতেছেন, যা সত্যিই একটি অ...
০৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৪,৮৮৩








