১১৬তম প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়েছে।
আজ, ৩১শে জুলাই ২০২৪, বুধবার, দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার মধ্যেও প্রাইজবন্ডের ১১৬তম ড্র নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়েছে। তিন মাস পর পর অনুষ্ঠিত হওয়া এই ড্রটি নিয়ে অনেকের মনেই সংশয় ছিল। বিশেষ করে চলমান কোটা আন্দোলনের প্রেক্ষাপটে অনেকেই মনে করছিলেন, ড্রটি পিছিয়ে যেতে পারে। তবে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, ড্রটি নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হলো।
উল্লেখ্য, করোনা মহামারির সময় প্রাইজবন্ডের ৯৯তম ড্র প্রায় এক মাস পিছিয়ে গিয়েছিল। সেবার ৩০শে এপ্রিলের পরিবর্তে ৪ঠা জুন ড্রটি অনুষ্ঠিত হয়েছিল। তবে এবার সেই পরিস্থিতি হয়নি।
এবারের ড্রতে কোনো নতুন সিরিজ যুক্ত করা হয়নি। মোট আশিটি (৮০) সিরিজের মধ্যে ড্র অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি সিরিজ থেকে একজন করে, মোট ৮০ জন বিজয়ী প্রথম পুরস্কার হিসেবে ৬ লাখ টাকা করে পাবেন। মোট পুরস্কারের সংখ্যা ৩৬৮০টি এবং মোট পুরস্কারের মূল্য দাঁড়িয়েছে ১৩ কোটি টাকায়।

প্রাচুর্য ডট কমের গ্রাহকরা যারা বিজয়ী হবেন তারা তাৎক্ষণিকভাবে এসএমএস ও ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পাবেন। আর যারা বিজয়ী হবেন না, তারাও ইমেইলের মাধ্যমে একটি নোটিফিকেশন পাবেন।
Latest Blog
প্রাইজবন্ড, দীর্ঘদিন ধরে বাংলাদেশের একটি জনপ্রিয় সঞ্চয় ও পুরস্কার জয়ের মাধ্যম হিসেবে পরিচিত, এখন...
২০ মে ২০২৪ ৪,৫৮৯
আমাদের সবার স্বপ্ন একটাই—৬ লাখ টাকার প্রথম পুরস্কার জেতা আর এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা প্রাইজবন...
১৯ নভেম্বর ২০২৪ ৪,২০৮
আসন্ন ১১৬তম ড্র থেকে, যারা বিজয়ী হবেন না তাদেরকেও আমরা ইমেইলের মাধ্যমে নোটিফাই করা হবে।
০২ জুলাই ২০২৪ ৫,০১৮
মুদ্রাস্ফীতির ঝুঁকি ছাড়া অন্য কোন ঝুঁকি নাই প্রাইজবন্ডে। সরকার কর্তৃক নিয়ন্ত্রিত ও সমর্থিত হওয়ায়...
২৪ জুন ২০২৪ ৫,০৫৭
১১৮তম প্রাইজবন্ড ড্রতে তিনি প্রথম পুরস্কার জিতে নিয়েছেন। তার প্রাইজবন্ডের নম্বর হল কঙ ০৬০৩৯০৮।
০৪ ফেব্রুয়ারী ২০২৫ ১১,৫৩৪
বাংলাদেশে প্রাইজবন্ড ড্র নিয়ে জনমনে প্রশ্ন দেখা যায়, যা এর স্বচ্ছতা নিয়ে সংশয় তৈরি করে। অসম্পূর্...
৩১ মে ২০২৫ ২,৭৪৯
প্রাইজবন্ডে সরাসরি লভ্যাংশের হার নির্ধারিত নেই। বাংলাদেশের প্রাইজবন্ড ছোট ও মাঝারি আয়ের লোকেদের জন্...
১৯ মে ২০২৪ ৫,৫০২
৩০শে এপ্রিল ১১৯তম ড্র'তে ৮২টি সিরিজে মোট ৩,৭৭২টি পুরস্কারের জন্য বরাদ্দ ১৩ কোটি ৩২ লক্ষ ২৫ হাজার টা...
২২ এপ্রিল ২০২৫ ৪,৩৪০
প্রাইজবন্ডের ড্র বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত স্থানে 'ড্র' কমিটি কর্তৃক পরিচালিত হয়। ড্র অনুষ্ঠ...
০৭ মে ২০২৪ ৬,১৬০








