নূরুল আমিন প্রথম পুরস্কার বিজয়ী, ১১৭তম প্রাইজবন্ড ড্র

নূরুল আমিন প্রথম পুরস্কার বিজয়ী, ১১৭তম প্রাইজবন্ড ড্র

৫২ বছরের নূরুল আমিন ১১৭তম প্রাইজবন্ড ড্র'তে প্রথম পুরস্কার জিতেছেন। তার প্রাইজবন্ডের নম্বরটি হলো গল ০৮০৬৯৬৪। নোয়াখালীতে জন্ম নেওয়া এই নূরুল আমিন জীবন ও জীবিকার তাগিদে ঢাকায় পাড়ি জমিয়েছেন ২০ বছর আগে। পরিবার পরিজন নিয়ে থাকেন ঢাকার ভাটোরা এলাকায়। তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক। চাকুরি করেন এক প্রাইভেট কোম্পানীতে। 
প্রথম প্রাইজবন্ড তার কাছে আসে উপহার হিসাবে, এরপর একটু একটু করে কিনতে থাকেন। ১১২তম ড্র'তে তিনি একবার ১০,০০০ টাকার পুরস্কার পেয়েছিলেন তখন তার মনে প্রাইজবন্ডের প্রতি এক ধরনের বিশ্বাস ও ভালো লাগা তৈরি হয়। এরপর সংসার খরচ চালিয়ে যখনই কিছু টাকা জমা হয় সঞ্চয় করার উদ্দেশ্যে প্রাইজবন্ড কিনে রাখেন। 

পুরস্কার বিজয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি জানান, যখন বিজয়ের এসএমএসটি পেয়েছেন তখন প্রথমে নিজেকে বিশ্বাস করতে পারছিলেন না। সেই মুহূর্তে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য তিনি দুই রাকাত নফল নামাজ আদায় করেন এবং স্ত্রীকে আনন্দের খবরটি শেয়ার করেন।
তিনি প্রাচুর্য ডট কম'র মেম্বার হয়েছেন ২০২৩ সালের অক্টোবর মাসে। ছোট একটি প্যাকেজ দিয়ে শুরু করলেও তিনি এখন "সুপার সেভার" ব্যবহার করছেন। 

আসুন আমরা সকলে মিলে এই "প্রাইজবন্ড লাভার" নূরুল আমিনকে অভিনন্দন জানাই এবং তার এই আনন্দঘন মুহূর্তে শামিল হই।

জনাব নূরুল আমিনের একটি সাক্ষাৎকার ধারণ করা হয়েছে। উনার সাক্ষাৎকার দেখতে চাইলে নিচের ভিডিওতে ক্লিক করুন। 

 

২৩,০২৮ মন্তব্য (৫/০) ০২ নভেম্বর ২০২৪

Latest Blog

কেন কিনবেন প্রাইজবন্ড?
কেন কিনবেন প্রাইজবন্ড?

সারাজীবন কষ্ট করে হয়ত কিছু টাকা জমিয়েছেন। কিন্তু কোথায় টাকা খাটাবেন তা ভেবে পাচ্ছেন না। কারণ যে কো...

১৬ মে ২০২৪ ৬,৬০৯

১২১তম প্রাইজবন্ড ড্র এবং 'ঘঙ' সিরিজের ভাগ্য-বিপর্যয়!
১২১তম প্রাইজবন্ড ড্র এবং 'ঘঙ' সিরিজের ভাগ্য-বিপর্যয়!

২০২৫ সালের ২রা নভেম্বর, ১২১তম প্রাইজবন্ড ড্র অনুষ্ঠিত হচ্ছে, যেখানে সরকারি ছুটির কারণে অপ্রত্যাশিতভা...

১৭ অক্টোবর ২০২৫ ১৭,২৭৭

প্রাইজবন্ড একবার কিনে কতবার ড্রয়ে অংশ নেওয়া যায়?
প্রাইজবন্ড একবার কিনে কতবার ড্রয়ে অংশ নেওয়া যায়?

প্রাইজবন্ড একবার কিনলে শুধু একবারই ড্র-এর আওতায় আসবে না। প্রাইজবন্ড হল বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচা...

১৩ মে ২০২৪ ৭,৪৪০

প্রাইজবন্ডের পুরস্কারের উপর কি কর দিতে হয়?
প্রাইজবন্ডের পুরস্কারের উপর কি কর দিতে হয়?

প্রাইজবন্ডের পুরস্কারের ওপর ২০% উৎসে কর প্রযোজ্য। পুরস্কার প্রদানকারী কর্তৃপক্ষ এই কর কেটে রাখেন, ফল...

০২ জুন ২০২৫ ৩,৯৩২

প্রাইজবন্ড দিবস কি এবং প্রাইজবন্ডের বিশ্বজনীন ইতিহাস।
প্রাইজবন্ড দিবস কি এবং প্রাইজবন্ডের বিশ্বজনীন ইতিহাস।

আধুনিক প্রাইজবন্ডের প্রথম ড্র যুক্তরাজ্যে ১৯৫৭ সালের ১লা জুন অনুষ্ঠিত হয়, আবার বাংলাদেশে ১৯৭৪ সালের...

০১ জুন ২০২৫ ৩,৯১৮

বিজয়ী হলেন যারা ১২০তম প্রাইজবন্ড ড্র-তে
বিজয়ী হলেন যারা ১২০তম প্রাইজবন্ড ড্র-তে

১২০তম প্রাইজবন্ড ড্র-তে প্রাচুর্য ডট কমের ৬৯ জন সদস্য বিভিন্ন পুরস্কার অর্জন করেছেন! আমাদের প্রত্যাশ...

৩১ জুলাই ২০২৫ ৩৩৯,৩৫৬

১১৬তম প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়েছে।
১১৬তম প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়েছে।

৩১শে জুলাই ২০২৪, বুধবার প্রাইজবন্ডের ১১৬তম ড্র অনুষ্ঠিত হয়েছে। এই ড্র'তে মোট আশি সিরিজের প্রাইজবন্ডে...

৩১ জুলাই ২০২৪ ৩৭,০০২

প্রাইজবন্ড কিভাবে কিনতে হয়?
প্রাইজবন্ড কিভাবে কিনতে হয়?

সারাদেশে বাংলাদেশ ব্যাংকের ১০টি শাখা অফিস থেকে সারা বছর এবং যেকোনো সময় প্রাইজবন্ড কেনা যায়। এছাড়াও...

০৮ মে ২০২৪ ১৩,২২১

কাস্টমার রিভিউ
কাস্টমার রিভিউ

শ্রোতাদের কথা: আমরা আমাদের গ্রাহকদের মতামতকে মূল্য দিই! ফেসবুক, ইউটিউব, গুগল সহ বিভিন্ন প্ল্যাটফর্ম...

২৮ অক্টোবর ২০২১ ৬,৭৬২

প্রাইজবন্ড সম্পর্কিত ব্লগ সমূহ