বিজয়ী হলেন যারা ১২০তম প্রাইজবন্ড ড্র-তে

বিজয়ী হলেন যারা ১২০তম প্রাইজবন্ড ড্র-তে

আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ১২০তম প্রাইজবন্ড ড্র-তে প্রাচুর্য ডট কমের ৬৯ জন সদস্য বিভিন্ন পুরস্কার জিতেছেন। এই বিশাল সাফল্যে আমরা গর্বিত এবং সকল বিজয়ীকে জানাই আন্তরিক অভিনন্দন।

বিজয়ীদের তালিকাঃ
প্রথম পুরস্কার: আমাদের প্রত্যাশাকে ছাপিয়ে এই ড্র-তে তিনজন সদস্য স্বপ্নের প্রথম পুরস্কার জিতেছেন। তারা হলেন
⭕ আবদুল মাবুদ বিন আবদুল জব্বার
⭕ রফিক আহমেদ এবং
⭕ নজরুল ইসলাম

তারা প্রত্যেকেই প্রাইজমানি হিসাবে পাবেন ৬ লাখ টাকা।

দ্বিতীয় পুরস্কার: চারজন ভাগ্যবান সদস্য দ্বিতীয় পুরস্কার অর্জন করেছেন। এই বিজয়ীরা হলেন
⭕ জুলেখা কবির বিউটি
⭕ ইঞ্জিনিয়ার আশোক কুমার
⭕ সুমন মিত্র এবং
⭕ ইব্রাহীম সরদার

দ্বিতীয় পুরস্কার বিজয়ী প্রত্যেকেই পাবেন ৩ লাখ ২৫ হাজার টাকার প্রাইজমানি।

আমাদের এই প্রাপ্তি আমাদের জন্য একটি বড় অনুপ্রেরণা। প্রাচুর্য ডট কম পরিবারের পক্ষ থেকে সকল বিজয়ীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা! আপনাদের এই জয় আমাদের ভবিষ্যতে আরও ভালো কিছু করার জন্য উৎসাহিত করবে।

যারা এবার বিজয়ী হতে পারেননি, তাদের নিরাশ হওয়ার কিছু নেই। পরের ড্র-এর জন্য আপনাদের জন্য রইল অফুরন্ত শুভকামনা। আশা করি, আগামীতে আপনারাও বিজয়ীদের তালিকায় নিজেদের নাম দেখতে পাবেন!

বিজয়ীদের সম্পূর্ণ তালিকা নিচে দেওয়া হলোঃ

১২০তম প্রাইজবন্ড ড্র

আমরা কী করি বা কী সার্ভিস দেই

আমরা মূলত প্রাইজবন্ড চেকিংয়ের সার্ভিস দিয়ে থাকি। আপনার প্রাইজবন্ডগুলোর নম্বর আমাদের ওয়েবসাইটে এন্ট্রি করে রাখলে আমরা সেই নম্বরগুলো গত ২২ বছরের সকল ড্র রেজাল্টের সাথে মিলিয়ে দেখি। কোন নম্বর বিজয়ী হলে আমরা আপনাকে জানিয়ে দিই।

ভবিষ্যতে যখনই নতুন কোন ড্র রেজাল্ট প্রকাশিত হবে, আপনার কোন প্রাইজবন্ড নম্বর বিজয়ী হলে আমরা স্বয়ংক্রিয়ভাবে আপনার মোবাইলে এসএমএস এবং ইমেলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেব। এর জন্য আপনাকে আমাদের ওয়েবসাইটে লগইন করার প্রয়োজন হবে না। তবে আপনি চাইলে লগইন করে আপনার ড্যাশবোর্ড থেকে নম্বরগুলোর অবস্থা দেখে নিতে পারেন।

আমাদের সার্ভিসের বিশেষত্ব

আমাদের এই সার্ভিসের কিছু বিশেষ দিক নিচে তুলে ধরা হলো:
⭕ দীর্ঘ অভিজ্ঞতা: আমরা সাত বছরের বেশি সময় ধরে এই সার্ভিস দিয়ে আসছি।
⭕ আজীবন মেয়াদ: আমাদের কোন মাসিক বা বার্ষিক চার্জ নেই। একবার পেমেন্ট করলে আপনি সারা জীবনের জন্য আমাদের এই সার্ভিস ব্যবহার করতে পারবেন।
⭕ প্যাকেজ আপগ্রেড: যদি আপনি একটি ছোট প্যাকেজ নিয়ে থাকেন এবং পরে আপনার কাছে আরও কিছু প্রাইজবন্ড যুক্ত হয়, তবে নতুন প্যাকেজ না কিনে আপনি শুধু কিছু বাড়তি টাকা দিয়ে আপনার বর্তমান প্যাকেজটি আপগ্রেড করে নিতে পারবেন।
⭕ তাৎক্ষণিক নোটিফিকেশন: আপনার প্রাইজবন্ড নম্বর বিজয়ী হলে সঙ্গে সঙ্গে আপনি মোবাইলে এসএমএস এবং ইমেলের মাধ্যমে জানতে পারবেন।
⭕ ড্র নোটিফিকেশন: প্রাইজবন্ড বিজয়ী না হলেও প্রতিটি ড্র শেষ হওয়ার পর আপনি ইমেলের মাধ্যমে নোটিফিকেশন পাবেন।
⭕ জোড়া বন্ড: এই কমিউনিটির সদস্যদের সাথে যোগাযোগ করে আপনি জোড়া বন্ড মিলিয়ে নিতে পারবেন।
⭕ মিস ফায়ার: আমাদের 'মিস ফায়ার' অপশন থেকে আপনি জানতে পারবেন কোন নম্বর কোন একটি ডিজিটের জন্য বিজয়ী হতে পারেনি।

মোটকথা, আপনার কোন প্রাইজবন্ড নম্বর বিজয়ী হলে সেই পুরস্কারটি মিস হওয়ার সম্ভাবনা থাকবে না। আমরা যেকোনো উপায়ে আপনার কাছে সেই খবর পৌঁছে দেব।

৩৩৯,৩৫১ মন্তব্য (৩/০) ৩১ জুলাই ২০২৫

Latest Blog

প্রাইজবন্ড একবার কিনে কতবার ড্রয়ে অংশ নেওয়া যায়?
প্রাইজবন্ড একবার কিনে কতবার ড্রয়ে অংশ নেওয়া যায়?

প্রাইজবন্ড একবার কিনলে শুধু একবারই ড্র-এর আওতায় আসবে না। প্রাইজবন্ড হল বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচা...

১৩ মে ২০২৪ ৭,৪৩৯

কেন কিনবেন প্রাইজবন্ড?
কেন কিনবেন প্রাইজবন্ড?

সারাজীবন কষ্ট করে হয়ত কিছু টাকা জমিয়েছেন। কিন্তু কোথায় টাকা খাটাবেন তা ভেবে পাচ্ছেন না। কারণ যে কো...

১৬ মে ২০২৪ ৬,৬০৯

বিজয়ী হলেন যারা ১২০তম প্রাইজবন্ড ড্র-তে
বিজয়ী হলেন যারা ১২০তম প্রাইজবন্ড ড্র-তে

১২০তম প্রাইজবন্ড ড্র-তে প্রাচুর্য ডট কমের ৬৯ জন সদস্য বিভিন্ন পুরস্কার অর্জন করেছেন! আমাদের প্রত্যাশ...

৩১ জুলাই ২০২৫ ৩৩৯,৩৫১

১১৭ তম প্রাইজবন্ড ড্র'তে বিজয়ী হলেন যারা
১১৭ তম প্রাইজবন্ড ড্র'তে বিজয়ী হলেন যারা

তবে খুশির খবর হলো, একজন প্রথম পুরস্কার জিতেছেন! এছাড়া ৫ জন ৪র্থ পুরস্কার এবং ৩৬ জন ৫ম পুরস্কার অর্জন...

৩১ অক্টোবর ২০২৪ ২৪,৮৩৩

বিজয়ী হলেন যারা ১১৬তম প্রাইজবন্ড ড্র'তে।
বিজয়ী হলেন যারা ১১৬তম প্রাইজবন্ড ড্র'তে।

একজন প্রথম পুরস্কার পেয়েছেন। এছাড়াও তিনজন দ্বিতীয় পুরস্কার, একজন তৃতীয় পুরস্কার, দুইজন চতুর্থ পু...

০১ আগষ্ট ২০২৪ ২১,৮২৩

প্রথম পুরস্কার বিজয়ী ২৩ বছর বয়সী হাসিবুল আলম-১১৮তম প্রাইজবন্ড ড্র।
প্রথম পুরস্কার বিজয়ী ২৩ বছর বয়সী হাসিবুল আলম-১১৮তম প্রাইজবন্...

হাসিবুল আলম খান, মাত্র ২৩ বছর বয়সে, ১১৮তম প্রাইজবন্ড ড্রতে প্রথম পুরস্কার জিতেছেন, যা সত্যিই একটি অ...

০৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৪,৮৯৪

প্রাইজবন্ড পুরস্কার কিভাবে তুলবেন? How can I claim my prize bond prize?
প্রাইজবন্ড পুরস্কার কিভাবে তুলবেন? How can I claim my prize...

প্রাইজবন্ডের পুরস্কার দাবির জন্য আপনি বাংলাদেশ ব্যাংকের যেকোনো শাখায় অফিস চলাকালীন সময়ে আবেদন করতে...

২৯ জানুয়ারী ২০২৫ ১১,২৯৩

৮ম বছরে পদার্পণ,  সাত বছরের পথ চলার গল্প।
৮ম বছরে পদার্পণ, সাত বছরের পথ চলার গল্প।

দেখতে দেখতে আমরা সাত বছর পার করে অষ্টম বছরে পা রাখছি। আমাদের পথচলার শুরুটা ছিল দেশের একটি নির্দিষ্ট...

২২ আগষ্ট ২০২৫ ৫,০৩৯

প্রাইজবন্ড লেনদেনে নতুন নির্দেশনা: গ্রাহকের ভোগান্তি নাকি নতুন সম্ভাবনা?
প্রাইজবন্ড লেনদেনে নতুন নির্দেশনা: গ্রাহকের ভোগান্তি নাকি নত...

কেন্দ্রীয় ব্যাংক নীতি নির্ধারণী দোহাই দিয়ে সরে দাঁড়ালেও, বাণিজ্যিক ব্যাংকগুলো যদি তাদের “মুনাফা নেই...

২৩ নভেম্বর ২০২৫ ১,৯২৫

প্রাইজবন্ড সম্পর্কিত ব্লগ সমূহ