১১৭ তম প্রাইজবন্ড ড্র'তে বিজয়ী হলেন যারা
অদ্য ৩১শে অক্টোবর প্রাইজবন্ডের ১১৭তম ড্র'র আসর বসেছিল। নির্ধারিত দিনক্ষণে যথা নিয়মেই এই ড্র অনুষ্ঠিত হয়েছে। “প্রাচুর্য ডট কম” এর সার্ভিস ব্যবহার করে ৪২ জন বিভিন্ন পুরস্কারে বিজয়ী হয়েছেন। এই ড্র’তে আমাদের জন্য একটি আনন্দের খবর আছে, সাথে কিছু বেদনার খবরও।
বেদনার খবর হলো, এইবার আমাদের কোনো সদস্য ২য় এবং ৩য় পুরস্কার অর্জন করতে পারেননি। তবে খুশির খবর হলো, একজন প্রথম পুরস্কার জিতেছেন! এছাড়া ৫ জন ৪র্থ পুরস্কার এবং ৩৬ জন ৫ম পুরস্কার অর্জন করেছেন। ৫ম পুরস্কারের সংখ্যা ছিল সবচেয়ে বেশী।
যিনি প্রথম পুরস্কার জিতেছেন, তার নাম জনাব নুরুল আমিন। তার বয়স ৫২ বছর, তিনি নোয়াখালির মানুষ, বর্তমানে ঢাকায় বসবাস করছেন। তার প্রাইজবন্ডের নম্বর ছিল গল ০৮০৬৯৬৪। আরও জানানো যাচ্ছে যে তিনি ২০২৩ সালের অক্টোবর থেকে আমাদের "সুপার সেভার" প্যাকেজ ব্যবহার করছেন। আসুন, আমরা সকলে মিলে জনাব নুরুল আমিনকে আন্তরিক অভিনন্দন জানাই এবং তার এই সাফল্যে আনন্দিত হয়।
৪র্থ পুরস্কার যারা জিতেছেন তাদের লিস্ট নিচে দেয়া হলঃ

আমরা প্রথম পুরস্কার বিজয়ী জনাব নূরুল আমিনের একটি বিশেষ সাক্ষাৎকার ইতিমধ্যে রেকর্ড করেছি। এই সাক্ষাৎকারে তিনি নিজের জীবনের নানা অভিজ্ঞতা, সংগ্রাম, এবং এই পুরস্কার জেতার অনুভূতি নিয়ে আলোচনা করেছেন। এটি কিছুদিনের মধ্যেই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রকাশিত হবে। যদি আপনি জনাব নূরুল আমিনের জীবনের গল্প, তাঁর সফলতার পেছনের রহস্য এবং এই পুরস্কার প্রাপ্তির আনন্দ উপভোগ করতে চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে চোখ রাখুন। এই অনুপ্রেরণাদায়ক গল্পটি মিস করবেন না!
Latest Blog
জোড়া প্রাইজবন্ডটি ড্র’তে উঠে, তাহলে আপনি একই সঙ্গে দুটি বা তিনটি পুরস্কার পাবেন। এটি একটি স্মার্ট ব...
৩০ জুলাই ২০২৪ ৫,৬৪৫
১৯৭১ সালে স্বাধীনতার পর বাংলাদেশের অর্থনীতি ছিল খুবই দুর্বল। দেশকে পুনর্নির্মাণের জন্য সরকারকে জনগণে...
২৬ মে ২০২৪ ৪,২২০
লাইফটাইম মেয়াদ" মানে এটি চিরস্থায়ী নয়, বরং এটি নির্ভর করে সার্ভিসের অস্তিত্ব এবং আপনার সক্রিয় ব্যবহা...
০১ ফেব্রুয়ারী ২০২৫ ২,৮০১
বাংলাদেশের প্রাইজবন্ড ঢাকার গাজীপুরে অবস্থিত সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড (এসপিসিব...
২৮ মে ২০২৪ ৪,৮৬৩
কেন্দ্রীয় ব্যাংক নীতি নির্ধারণী দোহাই দিয়ে সরে দাঁড়ালেও, বাণিজ্যিক ব্যাংকগুলো যদি তাদের “মুনাফা নেই...
২৩ নভেম্বর ২০২৫ ১,৭৯০
সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রাচুর্য ডট কম-এর থাউজ্যান্ডস ক্লাবের সদস্যদের নিয়ে একটি ঘরোয়া অনুষ্ঠান...
২৯ আগষ্ট ২০২৫ ২,১২০
আমরা এমন একসময়ে বাস করছি, যেখানে স্ক্যামিং বা প্রতারণা খুব সাধারণ ঘটনা। পৃথিবীর সব দেশেই এমন ঘটনা ঘট...
১৩ ডিসেম্বর ২০২৪ ৪,৭৮১
১২০তম প্রাইজবন্ড ড্র, ৮২টি ৬ লাখ টাকার প্রথম পুরস্কারসহ ৩৭৭২টি পুরস্কার।
৩১ জুলাই ২০২৫ ১৪,৪৬৬
প্রাইজবন্ডের ড্র-তে কোন নম্বরগুলো জেতার সম্ভাবনা খুবই কম, তা খুঁজে বের করতে অনেকেই আগ্রহী। কিন্তু বে...
২২ আগষ্ট ২০২৫ ৩,৪৫০








