জোড়া প্রাইজবন্ড সংগ্রহের প্রক্রিয়া আরও সহজ হলো।
জোড়া প্রাইজবন্ড কি?
বিভিন্ন সিরিজের একই নম্বরের প্রাইজবন্ডকে জোড়া প্রাইজবন্ড বলে।
এই বিষয়ে আপনার ধারণা পরিষ্কার হয়ে হয়ে যাবে যদি নিচের ছবিটি একটু ভালোভাবে লক্ষ্য করেন; এখানে পাঁচটি প্রাইজবন্ডের নম্বর দেখানো হয়েছে; কঞ০২০৪৭২০, কল০২০৪৭২০, খন০২০৪৭২০, গপ০২০৪৭২০ এবং ঘগ০২০৪৭২০। খেয়াল করুন প্রতিটি প্রাইজবন্ডের নম্বরই একই, তবে সিরিজ আলাদা। এই ধরনের নম্বরের প্রাইজবন্ডগুলোকে বলা হয় জোড়া প্রাইজবন্ড।

জোড়া প্রাইজবন্ডের সুবিধা কি?
প্রাইজবন্ডের ড্র তো আসলেই ভাগ্যের খেলা, ড্র'তে জেতার জন্য কারো কোন হাত থাকে না। ভাগ্যের খেলা যদি হয়েই থাকে, তাহলে ভাগ্যেরই পরীক্ষা হোক। কিন্তু মজার বিষয় হলো, আপনি যদি বিভিন্ন সিরিজের পাঁচটি প্রাইজবন্ডে একই নম্বর রাখেন, তাহলে প্রথম পুরস্কার পেলে একবারে ৩০ লাখ টাকা জিতে যেতে পারেন! বিষয়টি অনেক রোমাঞ্চকর তাই না? এই বিষয়ের উপর ইউটিউবে আমাদের একটি বিস্তারিত ভিডিও আছে দেখে নিতে পারেন। উপরে ভিডিওর লিংক দেওয়া আছে।
কিভাবে জোড়া মিলাবেন?
জোড়া প্রাইজবন্ড সংগ্রহের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করলে সহজেই আপনি অন্যের সাথে মিলযুক্ত প্রাইজবন্ড খুঁজে পাবেন:
• প্রথমে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
• এরপর “আমার প্রাইজবন্ড” বাটনে ক্লিক করুন।
• সেখানে “জোড়া প্রাইজবন্ড” নামে একটি অপশন দেখতে পাবেন, সেই বাটনে ক্লিক করুন।
এবার আপনি দেখতে পাবেন আপনার প্রাইজবন্ড নম্বর কার সাথে কতোটি মিলেছে এবং কোন কোন নম্বরের মিলেছে তাও দেখতে পারবেন। যাদের সাথে আপনার প্রাইজবন্ডের মিল পাওয়া যাবে, তাদের সাথে সহজেই এসএমএসের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।
একে অপরের ফোন নম্বর পাওয়ার সুযোগঃ

আপনি চাইলে আপনার প্রাইজবন্ডের নম্বরের সাথে যার জোড়া মিলেছে, শুধুমাত্র তাদেরকে আপনার ফোন নম্বর দেখানোর সুযোগ দিতে পারেন। এতে তারা যদি ইচ্ছা করেন, তাহলে আপনার সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। এ সুবিধাটি ব্যবহারের জন্য আপনাকে একটি অনুমতি প্রদান করতে হবে। উপরের ছবিতে দেখুন "অনুমতি" বাটনে ক্লিক করলে একটি পপ-আপ উইন্ডো ওপেন হবে, সেখানে একটি টিক চিহ্ন দিয়ে সম্মতি জানাতে হবে। একবার টিক চিহ্ন দিলেই হবে, শুধুমাত্র যাদের সাথে আপনার জোড়া মিলবে তারাই আপনার ফোন নম্বর দেখতে পাবে—অন্য কেউ দেখতে পাবে না। যদি তারা প্রাইজবন্ড বদলের জন্য আগ্রহী হয়, তাহলে আপনার সাথে সরাসরি যোগাযোগ করবে।
এই ফিচারটি নতুন সংযোজন করা হয়েছে। আশাকরি আমাদের অনেক প্রাইজবন্ড লাভার গ্রাহক বিষয়টি পছন্দ করবেন এবং এ থেকে উপকৃত হবেন।
Latest Blog
নতুন না পুরাতন—কোন প্রাইজবন্ড কিনবেন? নতুন বন্ডে আছে নিরাপত্তার নিশ্চয়তা, কিন্তু অপেক্ষা করতে হয় ড...
৩১ আগষ্ট ২০২৫ ৩,০৩৬
"প্রিমিয়াম নম্বর" ফিচারটি প্রাইজবন্ড প্রেমীদের জন্য একটি বিশেষ উপহার। এখন থেকে সহজেই আপনার সংগৃহীত...
১৫ আগষ্ট ২০২৫ ২,৮৭১
দীর্ঘদিন অপেক্ষার পর তিনি ১১৬তম ড্র'তে পেয়েছেন দ্বিতীয় পুরস্কার। মাহবুব মোরশেদ, ১১৬তম প্রাইজবন্ড ড্...
০২ আগষ্ট ২০২৪ ১৩,৪৯৪
হাসিবুল আলম খান, মাত্র ২৩ বছর বয়সে, ১১৮তম প্রাইজবন্ড ড্রতে প্রথম পুরস্কার জিতেছেন, যা সত্যিই একটি অ...
০৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৪,৪৯৯
প্রাইজবন্ডের পুরস্কার দাবির জন্য আপনি বাংলাদেশ ব্যাংকের যেকোনো শাখায় অফিস চলাকালীন সময়ে আবেদন করতে...
২৯ জানুয়ারী ২০২৫ ১০,৮৭৮
১৯৭৪ সালে ১০ টাকা ও ৫০টাকা মানের প্রাইজবন্ড চালু করা হয়েছিল কিন্তু ১৯৯৫ সালে ১০টাকা ও ৫০টাকার প্রাইজ...
১৭ মে ২০২৪ ৮,২৯৪
১১৮তম প্রাইজবন্ড ড্র-তে ৫১ জন বিভিন্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। তাদের মধ্যে ৫ জন একই সাথে প্রথ...
০২ ফেব্রুয়ারী ২০২৫ ২৬,৪৬৮
সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রাচুর্য ডট কম-এর থাউজ্যান্ডস ক্লাবের সদস্যদের নিয়ে একটি ঘরোয়া অনুষ্ঠান...
২৯ আগষ্ট ২০২৫ ২,১১৬
সারাজীবন কষ্ট করে হয়ত কিছু টাকা জমিয়েছেন। কিন্তু কোথায় টাকা খাটাবেন তা ভেবে পাচ্ছেন না। কারণ যে কো...
১৬ মে ২০২৪ ৬,৩৯৩








