১১৮তম প্রাইজবন্ড ড্র কবে হবে? When will be the 118th prize bond draw held?
১১৮তম প্রাইজবন্ড ড্র অনুষ্ঠিত হবে ২রা ফেব্রুয়ারি, রবিবার, ২০২৫ তারিখে। তবে গেজেট অনুযায়ী, এটি ৩১শে জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যেহেতু ৩১শে জানুয়ারি শুক্রবার, যা একটি সরকারি ছুটির দিন, তাই ড্র পিছিয়ে রবিবার, ২রা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
১১৮তম প্রাইজবন্ড ড্রয়ের সম্ভাব্য তথ্য
বিভিন্ন ডাটা বিশ্লেষণ থেকে ধারণা করা হচ্ছে, ১১৮তম প্রাইজবন্ড ড্রতে মোট ৮২টি সিরিজ অংশগ্রহণ করবে। এই ড্রয়ের সম্ভাব্য পুরস্কার ও তাদের মূল্যমান নিম্নরূপ:
❄ প্রথম পুরস্কার: ৮২টি, প্রতিটির মূল্য ৬ লাখ টাকা।
❄ মোট পুরস্কার: ৩,৭৭২টি।
❄ মোট অর্থমূল্য: ১৩ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকা।
⭐ ঘঘ সিরিজের প্রাইজবন্ড ড্র'তে অংশগ্রহণ করবে কি?
১১৮তম প্রাইজবন্ড ড্র'তে নতুন ঘঘ সিরিজ যুক্ত হলেও, এই সিরিজ থেকে কোনো প্রাইজবন্ড পুরস্কার জিতবে না। কেননা বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, প্রাইজবন্ড ক্রয়ের তারিখ থেকে ড্রর দিন পর্যন্ত ২ মাসের সময়কাল পার করতে হয়।
ঘঘ সিরিজের প্রাইজবন্ডগুলো যে তারিখে বিক্রি শুরু হয়েছে, সেখান থেকে ২রা ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত ২ মাস পূর্ণ হবে না। ফলে, এই সিরিজটি ড্রতে এলেও, কোনো প্রাইজবন্ড পুরস্কারের জন্য বিবেচিত হবে না।
প্রস্তুত থাকুন!
১১৮তম প্রাইজবন্ড ড্র সকলের জন্য একটি অপেক্ষার প্রহর। বিশেষ করে যারা জোড়া বন্ড সংগ্রহ করেছেন, তাদের জন্য এই ড্রটি আরও বিশেষ। জোড়া বন্ডের কেনার সুবিধা হলো, বিজয়ী হলে ডাবল পুরস্কার সম্ভাবণা থাকে। আপনার প্রাইজবন্ড নম্বর সযত্নে রাখুন। নতুন পুরস্কারজয়ীদের জন্য আগাম শুভেচ্ছা!
Latest Blog
কেন্দ্রীয় ব্যাংক নীতি নির্ধারণী দোহাই দিয়ে সরে দাঁড়ালেও, বাণিজ্যিক ব্যাংকগুলো যদি তাদের “মুনাফা নেই...
২৩ নভেম্বর ২০২৫ ১,৬২৫
প্রাইজবন্ডে সরাসরি লভ্যাংশের হার নির্ধারিত নেই। বাংলাদেশের প্রাইজবন্ড ছোট ও মাঝারি আয়ের লোকেদের জন্...
১৯ মে ২০২৪ ৫,২৮৫
প্রাইজবন্ডের ড্র বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত স্থানে 'ড্র' কমিটি কর্তৃক পরিচালিত হয়। ড্র অনুষ্ঠ...
০৭ মে ২০২৪ ৬,০১৪
না, একজনের প্রাইজবন্ডের নম্বর দিয়ে অন্য কেউ পুরস্কার নিতে পারবে না। প্রাইজবন্ড একটি বাহক দলিল, তাই...
২৫ মে ২০২৪ ৬,২৬৬
আপনার কাছে অলস টাকা পড়ে আছে, এবং ব্যাংকে রেখে সুদ খেতে চাইছেন না। তাহলে এই টাকা প্রাইজবন্ডে বিনিয়ো...
২২ মে ২০২৪ ৪,৮৬৮
প্রাইজবন্ড, অনেকের কাছেই স্বপ্নের টিকিট। এক টিকিটে লুকিয়ে থাকে ৬ লাখ টাকার স্বপ্ন। কিন্তু বিশ্বাস ক...
২২ অক্টোবর ২০২৪ ৬,৯২৭
৫২ বছরের নূরুল আমিন ১১৭তম প্রাইজবন্ড ড্র'তে প্রথম পুরস্কার জিতেছেন। তার প্রাইজবন্ডের নম্বরটি হলো গল...
০২ নভেম্বর ২০২৪ ২২,৩৭৮
মুদ্রাস্ফীতির ঝুঁকি ছাড়া অন্য কোন ঝুঁকি নাই প্রাইজবন্ডে। সরকার কর্তৃক নিয়ন্ত্রিত ও সমর্থিত হওয়ায়...
২৪ জুন ২০২৪ ৪,৯৬১
শুধু যাদের সাথে আপনার জোড়া মিলবে তারাই আপনার ফোন নম্বর দেখতে পাবে—অন্য কেউ দেখতে পাবে না। যদি তারা প...
০৯ নভেম্বর ২০২৪ ৪,৯৩৮








