প্রথম পুরস্কার হাফিজুর রহমানের হাতে ১১৮তম প্রাইজবন্ড ড্র।
ভাগ্য পরিবর্তন কখন কার জীবনে আসবে, তা বলা কঠিন। তবে প্রাইজবন্ডের হাত ধরে অনেকের ভাগ্য যে বদলেছে, তা বলাই বাহুল্য। কারও জন্য এটা কেবলই স্বপ্ন, আবার কারও জন্য সত্যি হয়ে যায়। তেমনি একজন হলেন ৩১ বছর বয়সী নতুন উদ্যোক্তা হাফিজুর রহমান। ১১৮তম প্রাইজবন্ড ড্রতে তিনি প্রথম পুরস্কার জিতে নিয়েছেন। তার প্রাইজবন্ডের নম্বর হল কঙ ০৬০৩৯০৮।
হাফিজুর রহমানের প্রাইজবন্ডের সাথে পরিচয় অনেকটা রূপকথার গল্পের মতো। বিয়েতে উপহার হিসেবে ১০০টি প্রাইজবন্ড পান তিনি। সেখান থেকেই শুরু হয় তার প্রাইজবন্ড সংগ্রহের নেশা। ধীরে ধীরে প্রাইজবন্ড সংগ্রহ করাটা তার শখে পরিণত হয়। একইসাথে, ভবিষ্যতের জন্য সঞ্চয়ের একটা মজবুত ভিত্তিও তৈরি হয়।
মার্চ ২০২৪ এ তিনি এই প্রাচুর্য ডট কমের সদস্য হন।
হাফিজুর রহমানের জন্ম ও বেড়ে ওঠা বরিশাল জেলায়। অষ্টম শ্রেণীতে পড়ার সময় তিনি ঢাকায় চলে আসেন। নর্দান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন শেষ করে এখন তিনি পুরোদমে ব্যবসায় মনোনিবেশ করেছেন। ব্যক্তিজীবনে তিনি এক কন্যা সন্তানের জনক।
পাশাপাশি তিনি একজন ট্রাভেল ব্লগার। তার ইউটিউব চ্যানেলের লিংক এখানে দেয়া হল।
হাফিজুর রহমানের এই গল্প আমাদের জন্য একটি অনুপ্রেরণা। আমরা আশা করি, নিকটজনের বিয়েতে উপহার হিসেবে প্রাইজবন্ড দেওয়ার প্রথা আরও বেশি জনপ্রিয় হোক।
হাফিজুর রহমানকে তার এই অসাধারণ সাফল্যের জন্য আমরা আন্তরিক অভিনন্দন জানাই।
Latest Blog
প্রাইজবন্ড একসময় বাংলাদেশে একটি জনপ্রিয় বিনিয়োগের বিকল্প ছিল। এক দশক আগেও প্রাইজবন্ড উপহার ও পুরস...
২০ মে ২০২৪ ৪,৫৯৫
প্রাইজবন্ডের ড্র-তে কোন নম্বরগুলো জেতার সম্ভাবনা খুবই কম, তা খুঁজে বের করতে অনেকেই আগ্রহী। কিন্তু বে...
২২ আগষ্ট ২০২৫ ৩,৭৩৯
হাসিবুল আলম খান, মাত্র ২৩ বছর বয়সে, ১১৮তম প্রাইজবন্ড ড্রতে প্রথম পুরস্কার জিতেছেন, যা সত্যিই একটি অ...
০৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৫,১২৭
দীর্ঘদিন অপেক্ষার পর তিনি ১১৬তম ড্র'তে পেয়েছেন দ্বিতীয় পুরস্কার। মাহবুব মোরশেদ, ১১৬তম প্রাইজবন্ড ড্...
০২ আগষ্ট ২০২৪ ১৩,৯৯০
১২৩তম প্রাইজবন্ড ড্র-তে প্রাচুর্য ডট কম পরিবারের ৬৭ জন গ্রাহকের বিজয় আমাদের প্ল্যাটফর্মের সক্ষমতাকে...
৩০ এপ্রিল ২০২৬ ১,৭৬৯
আপনার কাছে যদি ১৯৯৫, ২০০০, ২০০২ সালের পুরাতন প্রাইজবন্ড থাকে, হতাশ হবেন না! অনেকেই ভাবতে পারেন এত পু...
১৩ মে ২০২৪ ৭,৩১৬
প্রাইজবন্ড ড্র সারা বাংলাদেশের জন্য একই দিনে এবং একই প্রক্রিয়ায় অনুষ্ঠিত হয়। প্রাইজবন্ড ড্র বরিশা...
০৫ জুন ২০২৪ ৪,০৫৯
৫২ বছরের নূরুল আমিন ১১৭তম প্রাইজবন্ড ড্র'তে প্রথম পুরস্কার জিতেছেন। তার প্রাইজবন্ডের নম্বরটি হলো গল...
০২ নভেম্বর ২০২৪ ২৩,২১৬
সাইফ উদ্দীন রাজা, প্রাচুর্য ডট কমে তার প্রাইজবন্ডের নম্বর এন্ট্রি করার পর জানতে পারেন যে তিনি ১১৪তম...
০৩ জুন ২০২৪ ৯,৩৬৯








