প্রথম পুরস্কার বিজয়ী "সাইফ উদ্দীন রাজা"১১৪তম ড্র
যদিও ১১৪তম ড্র অনুষ্ঠিত হওয়ার পর চার মাস পেরিয়ে গেছে, সাইফ উদ্দীন রাজা প্রাচুর্য ডট কমে তার প্রাইজবন্ড নম্বর এন্ট্রি করার পর জানতে পারেন যে তিনি ১১৪তম ড্র'তে প্রথম পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। প্রথমে চোখকে বিশ্বাস করতে না পারলেও, আনন্দে উচ্ছ্বসিত সাইফ উদ্দীন নিশ্চিত হওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করেন।
মৌলভীবাজারের বাসিন্দা সাইফ উদ্দীন রাজা একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান। ৪০ বছর বয়সী এই ব্যক্তি একজন সিএনজি চালক এবং পাশাপাশি একজন ইউটিউবার। তার ইউটিউব চ্যানেলের লিংক এখানে সংযুক্ত করা হলো।
প্রাইজবন্ড নিয়ে সাইফ উদ্দীন রাজার পূর্ব ধারণা ছিল সম্পূর্ণ ভুল। তিনি মনে করতেন, প্রাইজবন্ড একটি স্ক্যাম এবং বাস্তবে কেউ পুরস্কার পায় না। মিডিয়ায় প্রকাশিত পুরস্কারপ্রাপ্তদের তালিকা তার কাছে মনগড়া মনে হতো। তবে প্রথম পুরস্কার জয়ের পর তার এই ভুল ধারণা সম্পূর্ণ বদলে গেছে। আমরা সাইফ উদ্দীন রাজাকে তার অসাধারণ সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানাই।
আমরা আশা করি, তার এই অভিজ্ঞতা আরও অনেকের মধ্যে নতুন আশার সঞ্চার করবে এবং সবার জন্য একটি বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
Latest Blog
প্রাইজবন্ডের পুরস্কার দাবির জন্য আপনি বাংলাদেশ ব্যাংকের যেকোনো শাখায় অফিস চলাকালীন সময়ে আবেদন করতে...
২৯ জানুয়ারী ২০২৫ ১১,৪৭৫
প্রাইজবন্ড কেনার মূল উদ্দেশ্য হলো অর্থ সঞ্চয় করা। পুরস্কার জেতাটা একটি কাকতালীয় ফল মাত্র।
০৮ জুন ২০২৫ ৪,১০৯
৩০শে এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত হলো ১২৩তম প্রাইজবন্ড ড্র। এবারের মূল আকর্ষণ ৮৪টি সিরিজের বিপরীতে ৮৪টি প্রথ...
৩০ এপ্রিল ২০২৬ ১,৫০২
প্রাইজবন্ডের কিছু নেতিবাচক দিক রয়েছে। ১. অনিশ্চয়তা: প্রাইজবন্ডের প্রধান নেতিবাচক দিক হলো এর অনিশ্...
১৮ মে ২০২৪ ৬,৭৯২
৩১শে জুলাই ২০২৪, বুধবার প্রাইজবন্ডের ১১৬তম ড্র অনুষ্ঠিত হয়েছে। এই ড্র'তে মোট আশি সিরিজের প্রাইজবন্ডে...
৩১ জুলাই ২০২৪ ৩৭,২৯৭
সাইফ উদ্দীন রাজা, প্রাচুর্য ডট কমে তার প্রাইজবন্ডের নম্বর এন্ট্রি করার পর জানতে পারেন যে তিনি ১১৪তম...
০৩ জুন ২০২৪ ৯,৩৪৭
প্রাইজবন্ড কিনতে সাধারণত কোনো কাগজপত্র লাগে না, নগদ টাকায় কেনা যায়। বাংলাদেশ ব্যাংক, সরকারি-বেসরকারি...
২৯ মে ২০২৫ ৫,৫৭৯
৩০শে এপ্রিল, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হলো ১১৯তম প্রাইজবন্ডের ড্র। এই ড্রয়ের সবচেয়ে আকাঙ্খিত পুরস্কার, প্...
৩০ এপ্রিল ২০২৫ ১৫,৯৮৫







