মাহবুব মোরশেদ, ১১৬তম প্রাইজবন্ড ড্রর দ্বিতীয় পুরস্কার বিজয়ী
আজ আপনাদের বলবো একজন প্রাইজবন্ড লাভারের গল্প। শরিয়তপুরে জন্ম নেয়া এক অদম্য সাহসী চল্লিশরোর্ধ যুবকের কথা, যিনি ঢাকাতে বেড়ে উঠেছেন। ঢাকা কলেজ থেকে গ্রাজুয়েশন শেষে জীবিকার সন্ধানে ১৯৯৭ সালে পাড়ি জমান ইতালিতে। বিদেশে দীর্ঘ তেরো বছর কাটানোর পর, ২০১০ সালে দেশে ফিরে আসেন এবং শুরু করেন গার্মেন্টস এক্সেসরিজ সাপ্লাইয়ের কাজ।
প্রথমে ছোট পরিসরে কাজ শুরু করলেও, মাহবুব মোরশেদ ঢাকার আশুলিয়াতে স্থাপন করেন একটি গার্মেন্টস এক্সেসরিজ কারখানা, যার নাম দেন তার একমাত্র ছেলের নামানুসারে "নাহিদ ইন্ডাস্ট্রিজ"। বর্তমানে এই কারখানায় কার্টন, হ্যাং ট্যাগ, নেক বোর্ড সহ নানা ধরনের এক্সেসরিজ তৈরি হয়।
পেশাগত কারণে ব্যবসায় ব্যস্ত থাকার পরেও তিনি একজন নিবেদিত প্রাইজবন্ড লাভার। হাতে কিছু টাকা জমলেই সংগ্রহ করেন প্রাইজবন্ড। এর আগে ১১০তম ড্র'তে তিনি একটি ৫ম পুরস্কার পেয়েছিলেন। দীর্ঘদিন অপেক্ষার পর তিনি ১১৬তম ড্র'তে পেয়েছেন দ্বিতীয় পুরস্কার। মাহবুব মোরশেদ, ১১৬তম প্রাইজবন্ড ড্র'র দ্বিতীয় পুরস্কার বিজয়ী, তার প্রাইজবন্ডের নম্বর ছিল ০৬২৯২২০।
মাহবুব মোরশেদ তার প্রাইজবন্ড জয়ের গল্প শোনালেন হাসি মুখে। "প্রথম যখন প্রাইজবন্ড কিনি, তখন শুধু সঞ্চয়ের কথা ভেবেছিলাম। কখনো ভাবিনি এত বড় পুরস্কার পাব। প্রথমবার যখন ৫ম পুরস্কার পেলাম, তখনই আমার আত্মবিশ্বাস বেড়ে গেল। আর এবারের দ্বিতীয় পুরস্কার পাওয়া আমার জন্য সত্যিই বিশাল আনন্দের।"
তিনি আরও বলেন, "প্রাইজবন্ড আমার জন্য শুধু সঞ্চয় নয়, এটা আমার কাছে আশার প্রতীক। আমি বিশ্বাস করি, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে সফলতা আসবেই। প্রাইজবন্ডের প্রতিটি ড্র আমার জন্য নতুন একটি আশা বয়ে আনে।"
মাহবুব মোরশেদের এই গল্প শুধুমাত্র তার প্রাইজবন্ড জয়ের গল্প নয়, এটি একজন মানুষের অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম এবং সফলতার গল্প। তার এই সফলতা অন্যদেরও প্রেরণা যোগাবে, নতুন স্বপ্ন দেখাবে এবং তাদেরও সফলতার পথে এগিয়ে যেতে উৎসাহিত করবে।
Latest Blog
প্রাইজবন্ড কেনার মূল উদ্দেশ্য হলো অর্থ সঞ্চয় করা। পুরস্কার জেতাটা একটি কাকতালীয় ফল মাত্র।
০৮ জুন ২০২৫ ৩,৮২৪
১১৬তম প্রাইজবন্ড ড্রতে দ্বিতীয় পুরস্কার বিজয়ী হয়েছেন ঢাকার ধামরাইয়ে জন্ম নেওয়া এক সাধারণ যুবক ফিরো...
০৩ আগষ্ট ২০২৪ ৭,৯৫৪
পুরস্কারপ্রাপ্ত প্রাইজবন্ড উলটো করে ধরলে, যদি কেউ পূর্বে টাকা উত্তোলন করে থাকে, সেখানে একটি সিল দেওয়...
১২ অক্টোবর ২০২৪ ৫,৯৪২
কার্যকর থাকলেই যে সকল প্রাইজবন্ড সকল ড্র’তে অংশ নিবে এমন নয়। আপনার কেনা প্রাইজবন্ড ড্রতে আসবে কিনা এ...
২৬ অক্টোবর ২০২৪ ৬,১৮১
প্রাইজবন্ড ক্রয়ের ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট থাকা আবশ্যক নয়। যেকোনো বাংলাদেশি নাগরিক নগদ টাকা দিয়...
১৪ মে ২০২৪ ৫,৫৩৬
প্রাইজবন্ডে সরাসরি লভ্যাংশের হার নির্ধারিত নেই। বাংলাদেশের প্রাইজবন্ড ছোট ও মাঝারি আয়ের লোকেদের জন্...
১৯ মে ২০২৪ ৫,৪৯১
প্রাইজবন্ড, দীর্ঘদিন ধরে বাংলাদেশের একটি জনপ্রিয় সঞ্চয় ও পুরস্কার জয়ের মাধ্যম হিসেবে পরিচিত, এখন...
২০ মে ২০২৪ ৪,৫৭৭
৫২ বছরের নূরুল আমিন ১১৭তম প্রাইজবন্ড ড্র'তে প্রথম পুরস্কার জিতেছেন। তার প্রাইজবন্ডের নম্বরটি হলো গল...
০২ নভেম্বর ২০২৪ ২২,৬২৬
প্রাইজবন্ড ড্র সারা বাংলাদেশের জন্য একই দিনে এবং একই প্রক্রিয়ায় অনুষ্ঠিত হয়। প্রাইজবন্ড ড্র বরিশা...
০৫ জুন ২০২৪ ৩,৮২৪








