আমাদের প্যাকেজের মেয়াদ লাইফটাইম কেন? Why is our package valid for a lifetime?
আমাদের সাবস্ক্রিপশন প্যাকেজের মেয়াদ লাইফটাইম এর পেছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ কারণ, যা আমাদের সার্ভিসকে অন্যদের থেকে আলাদা করে তোলে।
আমাদের লোগো লক্ষ্য করুন, সেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে—"Make Life Easier"- এই কথাগুলোই আমাদের মূল লক্ষ্যকে প্রকাশ করে। আমরা চাই, আপনার জীবনের কোনো এক পর্যায়ে যদি আমাদের সেবার প্রয়োজন হয়, তাহলে সেটি যেন সহজেই ও নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন, কোনো ঝামেলা ছাড়াই।
আমরা জানি, গ্রাহকদের সবচেয়ে বড় সমস্যা হলো, প্রতি বছর সার্ভিস চার্জ পরিশোধ করার ঝামেলা। বিশেষ করে যখন প্রাইজবন্ডের পুরস্কার পুরোপুরি ভাগ্যের উপর নির্ভরশীল! প্রায় ২২ হাজার প্রাইজবন্ডের মধ্যে মাত্র একটি নম্বর বিজয়ী হয়—এই অনিশ্চয়তার মাঝে যদি আপনাকে প্রতিবছর সার্ভিস চার্জ দিতে হয়, তাহলে সেটি আর Hassle Free অভিজ্ঞতা থাকবে না।
আমরা চাই, আপনি প্রতি বছর রিনিউয়াল চার্জ নিয়ে দুশ্চিন্তা না করে নিশ্চিন্তে আমাদের সার্ভিস ব্যবহার করুন। আপনার সুবিধার জন্যই আমরা লাইফটাইম প্যাকেজ রেখেছি, যাতে আপনাকে বারবার পেমেন্ট নিয়ে ভাবতে না হয়।
রিকারিং সার্ভিস চার্জ না নিলে আমাদের ব্যবসা কিভাবে টিকবে?
আসলে, এর পেছনে আমাদের একটি ভিন্ন চিন্তা রয়েছে। আমরা বিশ্বাস করি, একবার যদি আপনি আমাদের সার্ভিস ব্যবহার করে সন্তুষ্ট হন, তাহলে আপনিই কিন্তু নিঃস্বার্থভাবে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাজ করবেন। যখন আপনি আমাদের সার্ভিসের সুবিধা উপভোগ করবেন, তখন স্বাভাবিকভাবেই আপনার পরিচিতজনদের কাছে আমাদের সম্পর্কে বলবেন, এবং এভাবেই আমাদের সার্ভিস ছড়িয়ে যাবে আরও বড় পরিসরে। আপনি জেনে খুশি হবেন যে, ইতিমধ্যেই হাজার হাজার মানুষ তাদের জায়গা থেকে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাজ করছে।
আমাদের লক্ষ্য শুধু বিদ্যমান গ্রাহকদের উপর প্রতিবছর চার্জের বোঝা চাপিয়ে দেওয়া নয়, বরং নতুন গ্রাহকদের আকৃষ্ট করার জন্য আকর্ষণীয় ও নির্ভরযোগ্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা।
তাই, নিশ্চিন্তে আমাদের সার্ভিস ব্যবহার করুন, কারণ একবার পেমেন্ট করলেই আপনি এটি আজীবন উপভোগ করতে পারবেন।
Latest Blog
আধুনিক প্রাইজবন্ডের প্রথম ড্র যুক্তরাজ্যে ১৯৫৭ সালের ১লা জুন অনুষ্ঠিত হয়, আবার বাংলাদেশে ১৯৭৪ সালের...
০১ জুন ২০২৫ ৩,৮৬২
প্রাইজবন্ডের ড্র-তে কোন নম্বরগুলো জেতার সম্ভাবনা খুবই কম, তা খুঁজে বের করতে অনেকেই আগ্রহী। কিন্তু বে...
২২ আগষ্ট ২০২৫ ৩,৬০৭
প্রাইজবন্ড, দীর্ঘদিন ধরে বাংলাদেশের একটি জনপ্রিয় সঞ্চয় ও পুরস্কার জয়ের মাধ্যম হিসেবে পরিচিত, এখন...
২০ মে ২০২৪ ৪,৭১১
১৯৭৪ সালে ১০ টাকা ও ৫০টাকা মানের প্রাইজবন্ড চালু করা হয়েছিল কিন্তু ১৯৯৫ সালে ১০টাকা ও ৫০টাকার প্রাইজ...
১৭ মে ২০২৪ ৮,৪৪৪
প্রাইজবন্ডকে লিকুইড ইনভেস্টমেন্টের মাধ্যম হিসেবে ধরা হয়। তাই প্রাইজবন্ডের মালিকেরা এক ধরনের স্বাধীনত...
২৯ অক্টোবর ২০২৪ ৪,৬৫০
দেখতে দেখতে আমরা সাত বছর পার করে অষ্টম বছরে পা রাখছি। আমাদের পথচলার শুরুটা ছিল দেশের একটি নির্দিষ্ট...
২২ আগষ্ট ২০২৫ ৫,০০৬
১৯৯৫ সালে প্রাইজবন্ড চালু হলেও, গ্রাহকবান্ধব সংস্কারের অভাবে জনপ্রিয়তা হারিয়েছে। গ্রাহকদের ভোগান্ত...
২২ মে ২০২৪ ৭,৭১২
প্রাইজবন্ডের পুরস্কারের ওপর ২০% উৎসে কর প্রযোজ্য। পুরস্কার প্রদানকারী কর্তৃপক্ষ এই কর কেটে রাখেন, ফল...
০২ জুন ২০২৫ ৩,৮৮৫
প্রাইজবন্ড হলো একটি সঞ্চয় প্রকল্প, যেখানে বিনিয়োগকারীরা নির্দিষ্ট সময় অন্তর লটারির মাধ্যমে পুরস্ক...
২৭ জুলাই ২০২৪ ৪,৬০৮








