প্রাইজবন্ড একবার কিনে কতবার ড্রয়ে অংশ নেওয়া যায়?
অনেকের ভুল ধারণা রয়েছে যে, প্রাইজবন্ড কেবল একবারই ড্র-এর আওতায় আসে। এটি ভুল ধারণা। প্রাইজবন্ড নিয়মিতভাবে ড্র-এ অংশগ্রহণ করে থাকে যতক্ষণ না কেউ সেটি ভাঙিয়ে নেয়। প্রাইজবন্ডে বিজয়ী না হলেও পরের ড্রতে আবার ড্র-এর আওতাভুক্ত থাকে। এজন্য বলা হয়ে থাকে প্রাইজবন্ডের মেয়াদ কখনোই শেষ হয় না। প্রাইজবন্ড অনেকটাই লটারির মতো কিন্তু লটারি না। লটারিতে ড্র হয়ে যাওয়ার পর এটার মেয়াদ শেষ হয়ে যায়, লটারির মূল্যও থাকেনা। প্রাইজবন্ডে বিজয়ী না হলেও এর মূল্যমান একই থাকে এবং বিজয়ী না হওয়া পর্যন্ত ড্র-এর আওতাভুক্ত থাকে।
প্রাইজবন্ড ড্র-এর আওতায় আসবার জন্য দুটি শর্ত পূরণ করতে হবে:
১. ক্রয়ের সময়: ড্র-এর তারিখ থেকে কমপক্ষে দুই মাস পূর্বে প্রাইজবন্ড ক্রয় করতে হবে।
২. ড্র-এর তারিখ: ড্রর তারিখটি বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত এবং নিয়মিতভাবে প্রকাশিত হয়।
উদাহরণস্বরূপ:
• আজ, ১৩ মে ২০২৪ তারিখে আপনি যদি প্রাইজবন্ড ক্রয় করেন, তাহলে ৩১ জুলাই ২০২৪ সালের ড্রে অংশগ্রহণ করতে পারবেন না। কারণ, প্রাইজবন্ড কেনার তারিখ থেকে ড্র অনুষ্ঠানের তারিখের মধ্যে কমপক্ষে দুই মাসের সময় অবশ্যই থাকতে হবে।
• কিন্তু ৩১ অক্টোবর ২০২৪ এবং ৩১ জানুয়ারি ২০২৫-এর ড্র-এ অংশগ্রহণ করতে পারবেন।
Latest Blog
দেখতে দেখতে আমরা সাত বছর পার করে অষ্টম বছরে পা রাখছি। আমাদের পথচলার শুরুটা ছিল দেশের একটি নির্দিষ্ট...
২২ আগষ্ট ২০২৫ ৫,০৩২
১৯৭১ সালে স্বাধীনতার পর বাংলাদেশের অর্থনীতি ছিল খুবই দুর্বল। দেশকে পুনর্নির্মাণের জন্য সরকারকে জনগণে...
২৬ মে ২০২৪ ৪,৩৪১
প্রাইজবন্ড কিনতে সাধারণত কোনো কাগজপত্র লাগে না, নগদ টাকায় কেনা যায়। বাংলাদেশ ব্যাংক, সরকারি-বেসরকারি...
২৯ মে ২০২৫ ৫,৪৫৪
প্রাইজবন্ডের ড্র-তে কোন নম্বরগুলো জেতার সম্ভাবনা খুবই কম, তা খুঁজে বের করতে অনেকেই আগ্রহী। কিন্তু বে...
২২ আগষ্ট ২০২৫ ৩,৬৪২
প্রাইজবন্ডের পুরস্কারের ওপর ২০% উৎসে কর প্রযোজ্য। পুরস্কার প্রদানকারী কর্তৃপক্ষ এই কর কেটে রাখেন, ফল...
০২ জুন ২০২৫ ৩,৯২৫
৩১শে জুলাই ২০২৪, বুধবার প্রাইজবন্ডের ১১৬তম ড্র অনুষ্ঠিত হয়েছে। এই ড্র'তে মোট আশি সিরিজের প্রাইজবন্ডে...
৩১ জুলাই ২০২৪ ৩৬,৯৮৭
প্রাইজবন্ড ক্রয়ের ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট থাকা আবশ্যক নয়। যেকোনো বাংলাদেশি নাগরিক নগদ টাকা দিয়...
১৪ মে ২০২৪ ৫,৭২২
প্রাইজবন্ড ড্র সারা বাংলাদেশের জন্য একই দিনে এবং একই প্রক্রিয়ায় অনুষ্ঠিত হয়। প্রাইজবন্ড ড্র বরিশা...
০৫ জুন ২০২৪ ৩,৯৫৯
একজন প্রথম পুরস্কার পেয়েছেন। এছাড়াও তিনজন দ্বিতীয় পুরস্কার, একজন তৃতীয় পুরস্কার, দুইজন চতুর্থ পু...
০১ আগষ্ট ২০২৪ ২১,৮১২








