প্রাইজবন্ড পুরস্কার কিভাবে তুলবেন? How can I claim my prize bond prize?
আমরা যারা প্রাইজবন্ড সংগ্রহ করি তাদের সবার মনেই একটি সুপ্ত বাসনা কাজ করে এই ড্র’তে বোধহয় আমার কোন নম্বর বিজয়ী হবে। আহ কি আনন্দ আকাশে বাতাসে। আজ বিজয়ী না হলেও আমার প্রাইজবন্ড সংগ্রহ করা নিয়ে যে-সব বন্ধুরা হাসি তামাশা করে, তাদের বলতে চাই “দেখিস একদিন আমিও বিজয়ী হবো”।
প্রাইজবন্ড পুরস্কারের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
✤ প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হওয়ার দুই বছর পর্যন্ত বিজয়ীরা তাদের পুরস্কার দাবি করতে পারবেন। এই সময়ের মধ্যে দাবি না করলে, পুরস্কারের টাকা তামাদি হয়ে সরকারি কোষাগারে ফেরত যবে।
✤ আমাদের সার্ভারে সংরক্ষিত ডাটা অ্যানালাইসিস করে আমরা দেখেছি,যে, সময়মতো পুরস্কারের দাবি না করার কারণে প্রায় ৫০% টাকা সরকারি কোষাগারে ফেরত যাচ্ছে।
✤ আবেদন করার পর মাত্র দুই মাসের মধ্যেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে পুরস্কারের টাকা সরাসরি জমা হবে।
✤ আরও এক গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রাইজবন্ডের পুরস্কারের টাকা থেকে ২০% ট্যাক্স কেটে নেওয়া হয়। অর্থাৎ, আপনি যদি এক লাখ টাকা জিতেন, তাহলে আপনি হাতে পাবেন ৮০,০০০ টাকা। এই ট্যাক্স সরকারি আয়ের একটি উৎস হিসেবে কাজ করে।
কিন্তু মুশকিল হলো পুরস্কারের টাকা কিভাবে সংগ্রহ করবো এই বিষয়ে একটি প্রশ্ন থেকেই যায়।
আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব “প্রাইজবন্ড পুরস্কারের জন্য আবেদন কিভাবে আবেদন করতে হয়?
✍ প্রবন্ধের প্রথম অংশে, আবেদন পত্র কোথায় কোথায় জমা দেয়া যাবে সেই বিষয়ে আলোচনা করা হবে?
✍ প্রবন্ধের দ্বিতীয় অংশে আলোচনা করা হবে, আবেদন করার সময় কি কি কাগজ পত্র জমা দিতে হবে?
✍ এবং প্রবন্ধের ৩য় অংশে আলোচনা করা হবে “আবেদন ফরম কিভাবে পুরুন করতে হবে”?
যারা প্রাইজবন্ডের পুরস্কার পাবেন বলে আশায় বুক বেঁধে আছেন তারা মনোযোগ দিয়ে পড়ুন, কাজে লাগবে।
কোথায় আবেদন করবেন:
প্রাইজবন্ডের পুরস্কার দাবির জন্য আপনি বাংলাদেশ ব্যাংকের যেকোনো শাখায় অফিস চলাকালীন সময়ে আবেদন করতে পারেন। বাংলাদেশ ব্যাংকের সারাদেশে ১০টি শাখা রয়েছে:
✧ মতিঝিল (প্রধান কার্যালয়)
✧ সদরঘাট, ঢাকা
✧ চট্টগ্রাম
✧ সিলেট
✧ রাজশাহী
✧ খুলনা
✧ বরিশাল
✧ রংপুর
✧ বগুড়া এবং ময়মনসিংহ
সোনালী ব্যাংকের মাধ্যমে আবেদন:
আপনি চাইলে সোনালী ব্যাংকের মাধ্যমেও আবেদন করতে পারেন। তবে এই পদ্ধতিতে কিছু সময় বেশি লাগতে পারে। কারণ সোনালী ব্যাংক আপনার আবেদনটি বাংলাদেশ ব্যাংকে পাঠাবে এবং বাংলাদেশ ব্যাংকই পুরস্কার ডিসবার্সমেন্টের প্রক্রিয়া শুরু করবে। সোনালী ব্যাংক আপনাকে টাকা দিতে পারবে না, তারা শুধু আবেদন গ্রহণের মাধ্যম হিসাবে কাজ করবে। আবেদন ফরমটি দেখুন সেখানে সোনালী ব্যাংকের নাম উল্লেখ করা আছে।
আবেদনের সাথে বেশ কিছু কাগজ পত্র জমা দিতে হবে। যদিও আপনার মনে হতে পারে অহেতুক কিছু কাগজ জমা দিতে হচ্ছে, তারপরও উপায় নাই গোলাম হোসেন, কাগজ আপনাকে দিতেই হবে।
➧ বিজয়ী প্রাইজবন্ডের মূলকপি এবং সাথে একটি ফটো কপি জমা দিতে হবে। শুধুমাত্র মূল প্রাইজবন্ডের ফটোকপি বা নম্বর দিয়ে পুরস্কার তোলা যাবে না। প্রাইজবন্ডের মূলকপি জমা দিতে হয় বলে এখানে স্কামিং বা প্রতারণার সুযোগ থাকে না।
➧ জাতীয় পরিচয়পত্রের একটি ফটোকপি।
➧ যে অ্যাকাউন্টে টাকা নিবেন, সেই ব্যাংকের চেকবইয়ের পাতার ফটোকপি জমা দিতে হবে।
➧ পাসপোর্ট সাইজের ২ (দুই) কপি ছবি।
➧ নমিনির এক কপি ছবি যা দাবিকারী কর্তৃক সত্যায়িত হতে হবে। ধরুন নমিনির নাম হিসাবে আপনি আপনার স্ত্রীর নাম দিলেন, তাহলে নমিনির ছবি আপনাকে সত্যায়িত করতে হবে।
✔ আরও একটি বিষয় মনে রাখতে হবে....
➧ ব্যাংকের চেক বইয়ে যে নাম আছে, ফরমের উপর যেন সেই একই নাম হুবহু লেখা হয়।
➧ কি ভাবছেন এখানেই শেষ? না এই সকল কাগজপত্র ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে।
আবেদন ফরম কিভাবে পুরুন করবেন?
ফরম পুরুনের বর্ণনা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, তাই এই লিংকে পূরুনকৃত স্যাম্পল আবেদন ফরম দেয়া আছে। আপনি এই ফরমটি ডাউনলোড করে প্রয়োজনীয় জায়গায় কারেকশন করে আপনার জন্য রেডি করতে পারবেন।
তারপরেও যদি সমস্যা মনে হয় কমেন্টসে জানাবেন, ফরম পূরণের উপর একটি বিস্তারিত প্রবন্ধ লেখা হবে।
Latest Blog
প্রাইজবন্ড একবার কিনলে শুধু একবারই ড্র-এর আওতায় আসবে না। প্রাইজবন্ড হল বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচা...
১৩ মে ২০২৪ ৬,০৭৫
কার্যকর থাকলেই যে সকল প্রাইজবন্ড সকল ড্র’তে অংশ নিবে এমন নয়। আপনার কেনা প্রাইজবন্ড ড্রতে আসবে কিনা এ...
২৬ অক্টোবর ২০২৪ ৫,৫৪৮
৩০শে এপ্রিল, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হলো ১১৯তম প্রাইজবন্ডের ড্র। এই ড্রয়ের সবচেয়ে আকাঙ্খিত পুরস্কার, প্...
৩০ এপ্রিল ২০২৫ ১৩,৭৪৯
প্রাইজবন্ডের পুরস্কারের ওপর ২০% উৎসে কর প্রযোজ্য। পুরস্কার প্রদানকারী কর্তৃপক্ষ এই কর কেটে রাখেন, ফল...
০২ জুন ২০২৫ ২,৮৬০
আমরা বিশ্বাস করি, একবার যদি আপনি আমাদের সার্ভিস ব্যবহার করে সন্তুষ্ট হন, তাহলে আপনিই কিন্তু নিঃস্বার...
৩০ জানুয়ারী ২০২৫ ৩,২৫৬
শুধু যাদের সাথে আপনার জোড়া মিলবে তারাই আপনার ফোন নম্বর দেখতে পাবে—অন্য কেউ দেখতে পাবে না। যদি তারা প...
০৯ নভেম্বর ২০২৪ ৪,৪১০
তবে খুশির খবর হলো, একজন প্রথম পুরস্কার জিতেছেন! এছাড়া ৫ জন ৪র্থ পুরস্কার এবং ৩৬ জন ৫ম পুরস্কার অর্জন...
৩১ অক্টোবর ২০২৪ ২৩,১৭৩
১১৮তম প্রাইজবন্ড ড্রতে তিনি প্রথম পুরস্কার জিতে নিয়েছেন। তার প্রাইজবন্ডের নম্বর হল কঙ ০৬০৩৯০৮।
০৪ ফেব্রুয়ারী ২০২৫ ৯,৯৯৫
১১৬তম প্রাইজবন্ড ড্রতে দ্বিতীয় পুরস্কার বিজয়ী হয়েছেন ঢাকার ধামরাইয়ে জন্ম নেওয়া এক সাধারণ যুবক ফিরো...
০৩ আগষ্ট ২০২৪ ৭,১৪৬








